শিরোনাম
বেরোবিতে ছাত্রদল-ছাত্রশিবিরের মধ্যে সংঘাত এড়াতে ক্যাম্পাসে ১৪৪ ধারা জারি চেয়ে প্রশাসনের আবেদন বহুল প্রত্যাশিত কারমাইকেল কলেজের মূল ফটক নির্মাণ কাজের ভিত্তি প্রস্তরের উদ্বোধন রংপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ২৫ পরিবার পেল বিআরটিএ’র ১ কোটি ৩ লাখ টাকা জমি বিরোধের জেরে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ রংপুরে ১’শ শয্যার আধুনিক শিশু হাসপাতাল চালুর প্রস্তুতি স্বাস্থ্য মন্ত্রণালয়ের জনবল সংকট দূর করতে স্বাস্থ্যখাতে অধিক বরাদ্দ রেখেছে সরকার …. রংপুরে দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী রংপুর নগরবাসীর ভোগান্তি দূর করতে ভাঙা সড়ক সংস্কার কাজ শুরু রংপুরে সাংবাদিকদের সাথে পুলিশ কমিশনারের সংবাদ সম্মেলন সংবিধান অনুযায়ী যথা সময়ে রাষ্ট্রপতি নির্বাচন হবে ..রংপুরে এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল রংপুরে বস্তাবন্দী অবস্থায় নারীর অর্ধগলিত লাশ উদ্ধার
শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৭:০৫ পূর্বাহ্ন

ভারত বা আমেরিকার দালালি চাই না; এই দেশ আমাদের – চরমোনাই পীর

ডেস্ক রিপোর্ট / ১২৭ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ৯ আগস্ট, ২০২৫

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম বলেছেন, বিএনপির সালাহউদ্দিন সাহেব বোঝেই না পিআর কাকে বলে? পিআর খায় না মাথায় দেয়। পিআর খায়ওনা মাথায়ও দেয় না। পিআর নির্বাচনের মাধ্যমে প্রতিটা ভোটারের ভোটের অধিকার এবং তাদের মতামত বাস্তবায়ন করে। পিআর নির্বাচনের মাধ্যমে ফ্যাসিস্ট চরিত্র তৈরি হয় না।

শুক্রবার (৮ আগস্ট) সিরাজগঞ্জের এনায়েতপুরের খুকনী উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এক গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। সমাবেশটি আয়োজন করে ইসলামী আন্দোলন বাংলাদেশের এনায়েতপুর থানা শাখা।

চরমোনাই পীর বলেন, “পিআরবিহীন নির্বাচনের মাধ্যমে যারা এককভাবে ক্ষমতায় যায়, তারাই সংবিধানকে নিজেদের খেয়ালখুশি মতো বদলে ফেলে। কিন্তু পিআর পদ্ধতিতে সব দলের প্রতিনিধিত্ব নিশ্চিত হয়, একক আধিপত্য তৈরি হয় না।”

তিনি বলেন, “গত ৫৩ বছরের নির্বাচনে আমরা দেখেছি, দিনের ভোট রাতে বাক্সে চলে যায়। কালো টাকা আর পেশিশক্তির জোরে সৎ ও যোগ্য মানুষগুলো নির্বাচিত হতে পারে না। এই ব্যবস্থা আমাদের রাষ্ট্র ও গণতন্ত্রকে ধ্বংসের দিকে নিয়ে গেছে।”

আগামী জাতীয় নির্বাচনের প্রসঙ্গে তিনি বলেন, “আমরা একটি ইসলামি শক্তির পক্ষে ব্যালট বাক্স প্রস্তুত করেছি। দেশের দেশপ্রেমিক জনগণকে সঙ্গে নিয়ে নতুন বাংলাদেশ গড়ার আহ্বান জানাই। আমরা আর ভারত বা আমেরিকার দালালি চাই না। এই দেশ আমাদের, আমরা এদেশের মালিক।”

সমাবেশে প্রধান বক্তা ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (রাজশাহী বিভাগ) হাজী মুফতি শেখ মুহাম্মদ নুরুন নাবী। আরও বক্তব্য দেন কেন্দ্রীয় নেতা মুফতি মুহিবুল্লাহ, সিরাজগঞ্জ জেলা সভাপতি মাওলানা আব্দুস সামাদ তালুকদার, সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার জুবায়ের ইসলামসহ অন্যান্য নেতারা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ