শিরোনাম
বেরোবিতে ছাত্রদল-ছাত্রশিবিরের মধ্যে সংঘাত এড়াতে ক্যাম্পাসে ১৪৪ ধারা জারি চেয়ে প্রশাসনের আবেদন বহুল প্রত্যাশিত কারমাইকেল কলেজের মূল ফটক নির্মাণ কাজের ভিত্তি প্রস্তরের উদ্বোধন রংপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ২৫ পরিবার পেল বিআরটিএ’র ১ কোটি ৩ লাখ টাকা জমি বিরোধের জেরে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ রংপুরে ১’শ শয্যার আধুনিক শিশু হাসপাতাল চালুর প্রস্তুতি স্বাস্থ্য মন্ত্রণালয়ের জনবল সংকট দূর করতে স্বাস্থ্যখাতে অধিক বরাদ্দ রেখেছে সরকার …. রংপুরে দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী রংপুর নগরবাসীর ভোগান্তি দূর করতে ভাঙা সড়ক সংস্কার কাজ শুরু রংপুরে সাংবাদিকদের সাথে পুলিশ কমিশনারের সংবাদ সম্মেলন সংবিধান অনুযায়ী যথা সময়ে রাষ্ট্রপতি নির্বাচন হবে ..রংপুরে এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল রংপুরে বস্তাবন্দী অবস্থায় নারীর অর্ধগলিত লাশ উদ্ধার
বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০১:২৮ অপরাহ্ন

ভারতের ওপর ৫০০ শতাংশ শুল্ক আরোপ করছেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক / ১৪৪ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ২ জুলাই, ২০২৫

রাশিয়ার সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক রাখায় চড়া মাশুল দিতে হচ্ছে ভারতকে। কারণ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রাশিয়ার সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক রাখা দেশগুলোর ওপর ৫০০ শতাংশ শুল্ক আরোপ করা হবে বলে ঘোষণা দিয়েছেন।

এর প্রভাব পড়তে পারে ভারতেও। ট্রাম্পের এমন সিদ্ধান্তের ফলে ধাক্কা খেতে পারে ভারতের শেয়ার বাজার।

সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সিনেটের একটি বিলে অনুমোদন দিয়েছে, ভারত ও চীনসহ রাশিয়ার সঙ্গে ব্যবসা চালিয়ে যাওয়া দেশগুলোর ওপর ৫০০ শতাংশ শুল্ক আরোপ হতে পারে।

সিনেটে ৮৪ জন সদস্য এই বিল সমর্থন করেছেন। আগামী মাসে এটি পেশ করা হবে বলে আশা করা হচ্ছে। এই বিল অনুমোদিত হলে তার প্রত্যক্ষ এবং নেতিবাচক প্রভাব পড়তে পারে ভারতীয় অর্থনীতিতে পড়বে বলে আশঙ্কা বিশেষজ্ঞদের।

এ খবর প্রকাশ্যে এনেছেন রিপাবলিকান সিনেটর লিন্ডসে গ্রাহাম। এবিসি নিউজের সঙ্গে একটি সাক্ষাৎকারে তিনি বলেন, আপনি যদি রাশিয়া থেকে পণ্য কেনার পাশাপাশি ইউক্রেনকে সাহায্য না করেন, তাহলে মার্কিন যুক্তরাষ্ট্রে আসা আপনার পণ্যের ওপর ৫০০ শতাংশ শুল্ক আরোপ করা হবে।

ভারত ও চীন পুতিনের ৭০ শতাংশ তেল কেনে। যা রাশিয়ার যুদ্ধযন্ত্রকে সচল রেখেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ