শিরোনাম
দেশের বিরোধী দল স্বৈরাচার শেখ হাসিনার ভাষায় কথা বলছে …. রংপুরে এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল বেরোবিতে ছাত্রদল-ছাত্রশিবিরের মধ্যে সংঘাত এড়াতে ক্যাম্পাসে ১৪৪ ধারা জারি চেয়ে প্রশাসনের আবেদন বহুল প্রত্যাশিত কারমাইকেল কলেজের মূল ফটক নির্মাণ কাজের ভিত্তি প্রস্তরের উদ্বোধন রংপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ২৫ পরিবার পেল বিআরটিএ’র ১ কোটি ৩ লাখ টাকা জমি বিরোধের জেরে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ রংপুরে ১’শ শয্যার আধুনিক শিশু হাসপাতাল চালুর প্রস্তুতি স্বাস্থ্য মন্ত্রণালয়ের জনবল সংকট দূর করতে স্বাস্থ্যখাতে অধিক বরাদ্দ রেখেছে সরকার …. রংপুরে দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী রংপুর নগরবাসীর ভোগান্তি দূর করতে ভাঙা সড়ক সংস্কার কাজ শুরু রংপুরে সাংবাদিকদের সাথে পুলিশ কমিশনারের সংবাদ সম্মেলন সংবিধান অনুযায়ী যথা সময়ে রাষ্ট্রপতি নির্বাচন হবে ..রংপুরে এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৩:৩২ অপরাহ্ন

ভারতেও আগুন জ্বলে উঠতে পারে, শিবসেনা নেতার সতর্কতা

আন্তর্জাতিক ডেস্ক / ১৭৭ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ১০ সেপ্টেম্বর, ২০২৫

নেপালে দুর্নীতির বিরুদ্ধে ব্যাপক বিক্ষোভের মধ্যে ভারতেও একই রকম ঘটনা যেন না ঘটে, বুধবার (১০ সেপ্টেম্বর) সে বিষয়ে সবাইকে সতর্ক করেছেন শিবসেনা (উদ্ধব বালাসাহেব ঠাকরে) সাংসদ সঞ্জয় রাউত।

সঞ্জয় রাউত বলেছেন, দুর্নীতি, একনায়কতন্ত্র এবং স্বজনপ্রীতির বিরুদ্ধে নেপালে যে আগুন জ্বলে উঠেছে, তা ভারতেও ঘটতে পারে। কিন্তু কোনো সহিংসতা না হওয়ার কারণ হলো এখানে মানুষ মহাত্মা গান্ধীর অহিংস আদর্শে বিশ্বাস করে।

নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন সরকার ‘গান্ধীর আদর্শের কারণেই’ টিকে আছে বলেও মন্তব্য করেন তিনি।

সঞ্জয় বার্তা সংস্থা এএনআইকে বলেন, ‘যদি এই স্ফুলিঙ্গ (নেপালের মতো) ভারতে আসে; ভারত একটি বিশাল দেশ, যারা আজ পর্যন্ত টিকে আছে কারণ মহাত্মা গান্ধী এখানে জন্মগ্রহণ করেছিলেন। আজও মানুষ গান্ধীকে বিশ্বাস করে, সেই কারণেই এই লোকেরা টিকে আছে।

নরেন্দ্র মোদির উদ্দেশে তিনি বলেন, ‘মোদিজি, আপনি গান্ধীকে যতই গালি দিন না কেন, তার আদর্শের কারণে আপনার সরকার টিকে আছে।’

এই শিবসেনা নেতার ভাষ্য, ‘প্রধানমন্ত্রী মোদি ৮০ কোটি মানুষকে বিনামূল্যে রেশন দেন, এর অর্থ দরিদ্ররা এখনও আছে। নেপালেরও একই অবস্থা ছিল। ভারতের টাকা বিদেশে চলে যাচ্ছে। কারও ছেলে দুবাইতে বসে আছে, কারও ছেলে সিঙ্গাপুরে, কেউ আবার ক্রিকেট চেয়ারম্যান হয়।’

কেন্দ্রীয় সরকারের পররাষ্ট্র নীতির সমালোচনাও করেন তিনি। বলেন, ভারত তাদের প্রতিবেশীকে যখন সবচেয়ে বেশি প্রয়োজন ছিল, তখন সাহায্য করেনি।

সঞ্জয় বলেন, ‘নেপাল একসময় আমাদের বন্ধু ছিল, নেপাল ভারতকে বড় ভাই মনে করত। কিন্তু যখন নেপাল সংকটের মুখোমুখি হয়েছিল, তখন বড় ভাই তাদের পাশে দাঁড়ায়নি। এটা আমাদের পররাষ্ট্রনীতির ব্যর্থতা। ভারতের তরুণরা আজ চুপচাপ দেখছে। বেকারত্ব আছে, অনেক সমস্যা আছে।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ