শিরোনাম
সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব প্রতিরোধে সমাজকেই এগিয়ে আসার আহ্বান জানিয়ে রংপুরে সভা দেশের বিরোধী দল স্বৈরাচার শেখ হাসিনার ভাষায় কথা বলছে …. রংপুরে এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল বেরোবিতে ছাত্রদল-ছাত্রশিবিরের মধ্যে সংঘাত এড়াতে ক্যাম্পাসে ১৪৪ ধারা জারি চেয়ে প্রশাসনের আবেদন বহুল প্রত্যাশিত কারমাইকেল কলেজের মূল ফটক নির্মাণ কাজের ভিত্তি প্রস্তরের উদ্বোধন রংপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ২৫ পরিবার পেল বিআরটিএ’র ১ কোটি ৩ লাখ টাকা জমি বিরোধের জেরে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ রংপুরে ১’শ শয্যার আধুনিক শিশু হাসপাতাল চালুর প্রস্তুতি স্বাস্থ্য মন্ত্রণালয়ের জনবল সংকট দূর করতে স্বাস্থ্যখাতে অধিক বরাদ্দ রেখেছে সরকার …. রংপুরে দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী রংপুর নগরবাসীর ভোগান্তি দূর করতে ভাঙা সড়ক সংস্কার কাজ শুরু রংপুরে সাংবাদিকদের সাথে পুলিশ কমিশনারের সংবাদ সম্মেলন
মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ১২:০২ পূর্বাহ্ন

ব্যাংককের ব্যস্ত রাস্তায় হঠাৎ ধস, আতঙ্ক

মাহজাবিন মিষ্টি / ১০২ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৫

হঠাৎ মাটি ধসে বড়সড় ‘সিঙ্কহোল’ তথা গর্ত। বুধবার (২৪ সেপ্টেম্বর) সকালে থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের রাস্তায় এই ঘটনায় মুহূর্তে চারদিকে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তড়িঘড়ি করে চারপাশ থেকে সরিয়ে নেয়া লোকজনকে।

স্থানীয় সংবাদমাধ্যম থাই পিবিএস ওয়ার্ল্ডের তথ্য মতে, ব্যাংককের দুসিত জেলার সামসেন রোডে ভাজিরা হাসপাতালের কাছে এই সিঙ্কহোলটি তৈরি হয়েছে।

রাস্তা ধসেপড়ার মুহূর্তের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। তাতে দেখা গেছে, রাস্তার পৃষ্ঠ ধীরে ধীরে ডুবে যাচ্ছে, বেশ কয়েকটি বিদ্যুতের খুঁটি ভেঙে পড়ছে এবং পানির পাইপ ক্ষতিগ্রস্ত হচ্ছে।

গর্তটি আরও বড় হয়ে চার লেনের রাস্তাটি সম্পূর্ণভাবে বিচ্ছিন্ন হয়ে যাওয়ার সাথে সাথে গাড়িগুলো দ্রুত সরে যাওয়ার চেষ্টা করে। গর্তের একটি প্রান্ত একটি পুলিশ স্টেশনের ঠিক সামনে এসে ঠেকেছে, যার ফলে এর ভূগর্ভস্থ কাঠামোটি উন্মোচিত হয়ে যায়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ