শিরোনাম
রংপুরে নিখোঁজের একদিন পর শিশু সানজিদার লাশ উদ্ধার জমি নিয়ে বিরোধে হামলায় নারীসহ গুরুতর আহত ৫ রংপুরে পল্লী উন্নয়ন কর্মকর্তার ওপর হামলা, থানায় অভিযোগ হিমাগার ভাড়া বৃদ্ধির প্রতিবাদে রংপুরে রাস্তায় আলু ফেলে চাষীদের বিক্ষোভ-মহাসড়ক অবরোধ রংপুরে ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু হোটেল কর্মচারীকে পিটিয়ে হত্যা করেছে মালিক মিঠাপুকুরে মিশুক ছিনতাইকারী নারী আটক ব্র্যাক সীডের উদ্যোগে টেকসই ও নিরাপদ কৃষি কর্মশালা অনুষ্ঠিত ইন্টার্ণদের মাসিক ভাতা বৃদ্ধিসহ ৬ দফা দাবীতে রংপুরে কর্মবিরতি, বিক্ষোভ ও মানববন্ধন রমেক হাসপাতালে হামের উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃত্যু
রবিবার, ২১ জুন ২০২৬, ১১:৫৩ পূর্বাহ্ন

গাজাবাসীর জন্য বিমান থেকে ২৫ টন খাবার ফেলল জর্ডান ও আরব আমিরাত

আন্তর্জাতিক ডেস্ক / ১৪০ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ২৭ জুলাই, ২০২৫

বিমান থেকে গাজায় ২৫ টন খাবার ফেলেছে জর্ডান ও আরব আমিরাত। রোববার (২৭ জুলাই) জর্ডানের রাষ্ট্রীয় টেলিভিশনের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। (খবর বিবিসি)

এতে বলা হয়েছে, জর্ডানের রয়েল এয়ার ফোর্স আরব আমিরাতকে সঙ্গে নিয়ে গাজায় ২৫ জন খাবার এবং প্রয়োজনীয় মানবিক সহায়তা ফেলেছে।

এতে অংশ নিয়েছে জর্ডানের সি-১৩০ মডেলের দুটি এবং আরব আমিরাতের একটি বিমান। গাজার একাধিক স্থানে এসব খাবার ফেলা হয়।

জর্ডানের রাষ্ট্রীয় টেলিভিশনের খবরে আরও জানানো হয়েছে, গাজায় যুদ্ধ শুরু হওয়ার পর আকাশ থেকে ১২৭ বার সেখানে খাবার ফেলা হয়েছে জর্ডান।

এদিকে অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ভয়াবহ যুদ্ধ, দুর্ভিক্ষ ও মানবিক বিপর্যয়ের মধ্যেই ইসরায়েল ১০ ঘণ্টার ‘কৌশলগত বিরতির’ ঘোষণা দিয়েছে। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা (স্থানীয় সময়) পর্যন্ত আল-মাওয়াসি, দেইর আল-বালাহ ও গাজা সিটির নির্দিষ্ট এলাকায় কার্যকর থাকবে। এমন পদক্ষেপের উদ্দেশ্য হিসেবে বলা হয়েছে, মানবিক সহায়তা পৌঁছাতে সহায়ক পরিবেশ সৃষ্টি করা।

তবে বিরতির ঘোষণার পরপরই রোববার ভোর থেকে ইসরায়েলি বাহিনীর হামলায় অন্তত ১৫ ফিলিস্তিনি নিহত হয়েছেন, যাদের মধ্যে নারী ও শিশুও রয়েছে। এর আগের দিন শনিবার ইসরায়েলি হামলায় প্রাণ হারিয়েছেন ৭১ জন, যাদের মধ্যে ৪২ জন ছিলেন ত্রাণের আশায় জড়ো হওয়া অসহায় মানুষ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ