শিরোনাম
বেরোবিতে ছাত্রদল-ছাত্রশিবিরের মধ্যে সংঘাত এড়াতে ক্যাম্পাসে ১৪৪ ধারা জারি চেয়ে প্রশাসনের আবেদন বহুল প্রত্যাশিত কারমাইকেল কলেজের মূল ফটক নির্মাণ কাজের ভিত্তি প্রস্তরের উদ্বোধন রংপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ২৫ পরিবার পেল বিআরটিএ’র ১ কোটি ৩ লাখ টাকা জমি বিরোধের জেরে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ রংপুরে ১’শ শয্যার আধুনিক শিশু হাসপাতাল চালুর প্রস্তুতি স্বাস্থ্য মন্ত্রণালয়ের জনবল সংকট দূর করতে স্বাস্থ্যখাতে অধিক বরাদ্দ রেখেছে সরকার …. রংপুরে দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী রংপুর নগরবাসীর ভোগান্তি দূর করতে ভাঙা সড়ক সংস্কার কাজ শুরু রংপুরে সাংবাদিকদের সাথে পুলিশ কমিশনারের সংবাদ সম্মেলন সংবিধান অনুযায়ী যথা সময়ে রাষ্ট্রপতি নির্বাচন হবে ..রংপুরে এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল রংপুরে বস্তাবন্দী অবস্থায় নারীর অর্ধগলিত লাশ উদ্ধার
বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ১১:৩৪ অপরাহ্ন

বিতর্কের পর সেই লোগো সরাল জামায়াত, শীঘ্রই আসবে নতুন লোগো

ডেস্ক রিপোর্ট / ২৮৭ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৫

রাজধানীর বসুন্ধরার কার্যালয়ে জামায়াত আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে স্পেনের রাষ্ট্রদূত ও ইউরোপীয় ইউনিয়নের নির্বাচন পর্যবেক্ষণ মিশনের প্রতিনিধিদলের আলাদা দুটি বৈঠকে নতুন লোগো দেখা যায়। এ নিয়ে ব্যাপক আলোচনা-সমালোচনা হয়। বাংলাদেশ জামায়াতে ইসলামী পরে সেই লোগো সরিয়ে নেয়।

বৈঠকে থাকা সবুজ পতাকায় দেখা যায় বই ও উদীয়মান সূর্য; তার ওপর কলম দেখা যায়। কলমটি ব্যবহৃত হয়েছে দলীয় প্রতীক দাঁড়িপাল্লার দণ্ড হিসেবে। সোমবার (২৯ সেপ্টেম্বর) জামায়াতের আমির সঙ্গে ভুটানের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয় আমিরের কার্যালয়ে। তখন সেখানে লোগোটি দেখা যায়নি।

লোগো পরিবর্তনের বিষয়ে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ গণমাধ্যমে বলেন, রাজনৈতিক দলের লোগো পরির্বতন হতেই পারে। আমাদের দলীয় লোগো নিয়ে আলোচনা আছে। এখনো চূড়ান্ত হয়নি। এটি (বৈঠকে দেখা লোগো) একটি প্রস্তাবিত লোগো। শিগগিরই বিষয়টি চূড়ান্ত করা হবে এবং আনুষ্ঠানিকভাবে জানানো হবে।

লোগো পরিবর্তনের বিষয়ে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ যুগান্তরকে বলেন, রাজনৈতিক দলের লোগো পরির্বতন হতেই পারে। আমাদের দলীয় লোগো নিয়ে আলোচনা আছে। এখনো চূড়ান্ত হয়নি। এটি (বৈঠকে দেখা লোগো) একটি প্রস্তাবিত লোগো। শিগগিরই বিষয়টি চূড়ান্ত করা হবে এবং আনুষ্ঠানিকভাবে জানানো হবে।

এর আগেও লোগো পরিবর্তন করেছিল জামায়াতে ইসলামী। আগের লোগোতে একটি গম্বুজের মতো কাঠামো ছিল। গম্বুজের ভেতরে ‘আল্লাহ’ লেখা ছিল। এর মধ্যে ছিল দলীয় প্রতীক দাঁড়িপাল্লা। নিচে ‘আকিমুদ দ্বিন’ (দ্বিন কায়েম কর) কথাটি লেখা ছিল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ