শিরোনাম
বেরোবিতে ছাত্রদল-ছাত্রশিবিরের মধ্যে সংঘাত এড়াতে ক্যাম্পাসে ১৪৪ ধারা জারি চেয়ে প্রশাসনের আবেদন বহুল প্রত্যাশিত কারমাইকেল কলেজের মূল ফটক নির্মাণ কাজের ভিত্তি প্রস্তরের উদ্বোধন রংপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ২৫ পরিবার পেল বিআরটিএ’র ১ কোটি ৩ লাখ টাকা জমি বিরোধের জেরে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ রংপুরে ১’শ শয্যার আধুনিক শিশু হাসপাতাল চালুর প্রস্তুতি স্বাস্থ্য মন্ত্রণালয়ের জনবল সংকট দূর করতে স্বাস্থ্যখাতে অধিক বরাদ্দ রেখেছে সরকার …. রংপুরে দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী রংপুর নগরবাসীর ভোগান্তি দূর করতে ভাঙা সড়ক সংস্কার কাজ শুরু রংপুরে সাংবাদিকদের সাথে পুলিশ কমিশনারের সংবাদ সম্মেলন সংবিধান অনুযায়ী যথা সময়ে রাষ্ট্রপতি নির্বাচন হবে ..রংপুরে এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল রংপুরে বস্তাবন্দী অবস্থায় নারীর অর্ধগলিত লাশ উদ্ধার
বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৭:৪৩ পূর্বাহ্ন

বিএনপি-জামায়াত ভাগ-ভাটোয়ারা করে প্রশাসন দখল করেছে: তথ্য উপদেষ্টা

ডেস্ক রিপোর্ট / ১৬৭ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৫

৫ আগস্ট গণঅভ্যুত্থানের পর বিএনপি ও জামায়াত ভাগ-ভাটোয়ারা করে প্রশাসন দখল করেছে বলে মন্তব্য করেছেন তথ্য উপদেষ্টা মাহফুজ আলম। পাশাপাশি, গণমাধ্যম এখনো ব্যবসায়ীদের স্বার্থ রক্ষায় কাজ করছে বলেও মনে করেন তিনি।

মাহফুজ আলম বলেন, গণমাধ্যমকে সব গোষ্ঠী স্বার্থের ঊর্ধ্বে উঠে জাতীয় স্বার্থকে প্রাধান্য দিতে হবে। তবে এ সবই নির্ভর করছে রাজনৈতিক দলগুলোর স্বদিচ্ছা ও ঐকমত্যের ওপর।

রোববার (২৮ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর সিরডাপ মিলনায়তনে ‘গণমাধ্যমের স্বনিয়ন্ত্রণ ও অভিযোগ ব্যবস্থাপনা’ নিয়ে গোলটেবিলে বৈঠকে এসব কথা বলেন উপদেষ্টা।

এ সময় সিভিল মিলিটারি আমলাতন্ত্রকে ফ্যাসিস্ট মুক্ত না করে মিডিয়াকে ফ্যাসিস্টমুক্ত করা সম্ভব নয় বলেও মন্তব্য করেন তথ্য উপদেষ্টা। সেই সঙ্গে রাজনৈতিক দলগুলোকে মতপ্রকাশের স্বাধীনতায় বাধা না দেওয়ারও আহ্বান জানান তিনি।

বৈঠকে অন্যান্যরা বলেন, বিগত সরকারের আমলে গণমাধ্যমে যে অনিয়ম ছিলো- তা থেকে মুক্ত করার সুযোগ থাকলেও অন্তর্বর্তী সরকার তা করেনি। কোনো কোনো গণমাধ্যমের চরিত্র সরকার বদলালে বদলে যায় বলেও মন্তব্য করেন বক্তারা।

সংবাদ প্রকাশে এজেন্সিগুলোর নিয়ন্ত্রণের অভিযোগও করেন আলোচকরা। তারা বলেন, আইনের শাসন প্রতিষ্ঠা করা গেলেই হলুদ সাংবাদিকতা কমে আসবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ