শিরোনাম
সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব প্রতিরোধে সমাজকেই এগিয়ে আসার আহ্বান জানিয়ে রংপুরে সভা দেশের বিরোধী দল স্বৈরাচার শেখ হাসিনার ভাষায় কথা বলছে …. রংপুরে এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল বেরোবিতে ছাত্রদল-ছাত্রশিবিরের মধ্যে সংঘাত এড়াতে ক্যাম্পাসে ১৪৪ ধারা জারি চেয়ে প্রশাসনের আবেদন বহুল প্রত্যাশিত কারমাইকেল কলেজের মূল ফটক নির্মাণ কাজের ভিত্তি প্রস্তরের উদ্বোধন রংপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ২৫ পরিবার পেল বিআরটিএ’র ১ কোটি ৩ লাখ টাকা জমি বিরোধের জেরে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ রংপুরে ১’শ শয্যার আধুনিক শিশু হাসপাতাল চালুর প্রস্তুতি স্বাস্থ্য মন্ত্রণালয়ের জনবল সংকট দূর করতে স্বাস্থ্যখাতে অধিক বরাদ্দ রেখেছে সরকার …. রংপুরে দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী রংপুর নগরবাসীর ভোগান্তি দূর করতে ভাঙা সড়ক সংস্কার কাজ শুরু রংপুরে সাংবাদিকদের সাথে পুলিশ কমিশনারের সংবাদ সম্মেলন
শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০৯:৫৩ অপরাহ্ন

বিএনপি ক্ষমতায় গেলে ১ কোটি লোকের কর্মসংস্থান করবেন তারেক রহমান: টুকু

ডেস্ক রিপোর্ট / ১৪৯ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ২৫ আগস্ট, ২০২৫

বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, বাংলাদেশে বেকারদের খুবই সমস্যা। শিক্ষিত লোক ঠিকমতো চাকরি পায় না। আগামী নির্বাচনে বিএনপি যদি আল্লাহর রহমতে জনগণের ভোটে নির্বাচিত হয়ে ক্ষমতায় যায়, তাহলে দেশে ১ কোটি লোকের কর্মসংস্থানের ব্যবস্থা করবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান।

রোববার (২৪ আগস্ট) সন্ধ্যায় টাঙ্গাইল পৌর শহরের আশেকপুর এলাকাবাসীর উদ্যোগে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ষোষিত ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে গণসংযোগ ও জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

টুকু বলেন, ৩১ দফা জাতির সামনে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান উপস্থাপন করেছেন। তার মধ্যে ১টি দফাতে মেয়ে ও নারীদের কথা বলা হয়েছে। প্রত্যেক ঘরে ঘরে একটি করে ফ্যামিলি কার্ড দেওয়া হবে। সেই কার্ডটি মায়েদের নামে থাকবে। যাতে করে মা-বোনেরা সেই কার্ডের মাধ্যমে প্রতিমাসে একটি টাকা বা সমপরিমাণ নিত্য প্রয়োজনীয় জিনিস পাবে। সেটি দিয়ে যাতে সংসার চালাতে পারে সাহায্যে হয় এবং মায়েরা যাতে সংসারে সম্মানিত হয়। মূলত নারীদের সম্মান বৃদ্ধির জন্যেই ফ্যামিলি কার্ডের ব্যবস্থা করবে দেশনায়ক তারেক রহমান।

এসময় টাঙ্গাইল জেলা বিএনপির সাবেক সদস্য সচিব মাহমুদুল হক সানু, জেলা যুবদলের আহ্বায়ক খন্দকার রাশেদুল আলম রাশেদ, কেন্দ্রীয় যুবদলের সাবেক সদস্য সৈয়দ শহীদুল আলম টিটু, জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আশরাফ পাহেলী, শফিকুর রহমান খান শফিক, জেলা মহিলা দলের সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মমতাজ করিম, জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক একেএম মনিরুল হক মনির প্রমুখ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ