শিরোনাম
সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব প্রতিরোধে সমাজকেই এগিয়ে আসার আহ্বান জানিয়ে রংপুরে সভা দেশের বিরোধী দল স্বৈরাচার শেখ হাসিনার ভাষায় কথা বলছে …. রংপুরে এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল বেরোবিতে ছাত্রদল-ছাত্রশিবিরের মধ্যে সংঘাত এড়াতে ক্যাম্পাসে ১৪৪ ধারা জারি চেয়ে প্রশাসনের আবেদন বহুল প্রত্যাশিত কারমাইকেল কলেজের মূল ফটক নির্মাণ কাজের ভিত্তি প্রস্তরের উদ্বোধন রংপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ২৫ পরিবার পেল বিআরটিএ’র ১ কোটি ৩ লাখ টাকা জমি বিরোধের জেরে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ রংপুরে ১’শ শয্যার আধুনিক শিশু হাসপাতাল চালুর প্রস্তুতি স্বাস্থ্য মন্ত্রণালয়ের জনবল সংকট দূর করতে স্বাস্থ্যখাতে অধিক বরাদ্দ রেখেছে সরকার …. রংপুরে দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী রংপুর নগরবাসীর ভোগান্তি দূর করতে ভাঙা সড়ক সংস্কার কাজ শুরু রংপুরে সাংবাদিকদের সাথে পুলিশ কমিশনারের সংবাদ সম্মেলন
শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ১১:৪১ পূর্বাহ্ন

বিএনপি ক্ষমতায় গেলে প্রতিটি উপজেলায় স্টেডিয়াম নির্মাণ করা হবে : আমিনুল

ডেস্ক রিপোর্ট / ১২২ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৫

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ক্রীড়া বিষয়ক সম্পাদক ও ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক বলেছেন, বিএনপি ক্ষমতায় গেলে দেশের প্রতিটি উপজেলায় একটি করে স্টেডিয়াম নির্মাণ করা হবে। ক্রীড়াঙ্গনের উন্নয়নের মাধ্যমে একটি মানবিক বাংলাদেশ গড়তে বিএনপি বদ্ধপরিকর।

শুক্রবার (১৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার জামালপুর রেলওয়ে ফুটবল মাঠে আয়োজিত শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

খেলোয়াড় ও আয়োজকদের আন্তরিক ধন্যবাদ জানিয়ে আমিনুল হক বলেন, শিশু-কিশোরদের শুধু শিক্ষায় মনোযোগী হওয়াই যথেষ্ট নয়, তাদেরকে খেলাধুলাতেও মনোযোগ দিতে হবে। শিক্ষা ও খেলাধুলা একসঙ্গে মানুষকে পরিপূর্ণ নাগরিক হিসেবে গড়ে তোলে। শহীদ জিয়ার আদর্শে অনুপ্রাণিত হয়ে আমাদের তরুণরাই গড়ে তুলবে একটি সমৃদ্ধ ও সম্ভাবনাময় বাংলাদেশ।

রাজ্জাক জুট মিলের পরিচালক আবুল বাশার খানের সভাপতিত্বে অনুষ্ঠিত খেলায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক গাজী রেজাউনুল হোসেন রিয়াজ, রাজবাড়ী জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট লিয়াকত আলী বাবু ও জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হারুন অর রশীদ হারুন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ