শিরোনাম
বেরোবিতে ছাত্রদল-ছাত্রশিবিরের মধ্যে সংঘাত এড়াতে ক্যাম্পাসে ১৪৪ ধারা জারি চেয়ে প্রশাসনের আবেদন বহুল প্রত্যাশিত কারমাইকেল কলেজের মূল ফটক নির্মাণ কাজের ভিত্তি প্রস্তরের উদ্বোধন রংপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ২৫ পরিবার পেল বিআরটিএ’র ১ কোটি ৩ লাখ টাকা জমি বিরোধের জেরে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ রংপুরে ১’শ শয্যার আধুনিক শিশু হাসপাতাল চালুর প্রস্তুতি স্বাস্থ্য মন্ত্রণালয়ের জনবল সংকট দূর করতে স্বাস্থ্যখাতে অধিক বরাদ্দ রেখেছে সরকার …. রংপুরে দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী রংপুর নগরবাসীর ভোগান্তি দূর করতে ভাঙা সড়ক সংস্কার কাজ শুরু রংপুরে সাংবাদিকদের সাথে পুলিশ কমিশনারের সংবাদ সম্মেলন সংবিধান অনুযায়ী যথা সময়ে রাষ্ট্রপতি নির্বাচন হবে ..রংপুরে এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল রংপুরে বস্তাবন্দী অবস্থায় নারীর অর্ধগলিত লাশ উদ্ধার
শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০২:৫৩ অপরাহ্ন

বিএনপি ক্ষমতায় গেলে কোরআন-সুন্নাহবিরোধী কোনো আইন করবে না: সালাহউদ্দিন

ডেস্ক রিপোর্ট / ১৪২ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৭ আগস্ট, ২০২৫

বাংলাদেশে কুরআন ও সুন্নাহর বিরোধী কোনো আইন প্রণয়ন করা যাবে না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ। তিনি বলেন, ‘শরিয়তবিরোধী কোনো আইন এই দেশে কার্যকর হতে পারে না।’

বৃহস্পতিবার (৭ আগস্ট) সন্ধ্যায় রাজধানীতে বিএনপির লিয়াঁজো কমিটির সঙ্গে বাংলাদেশ জমিয়াতুল মোদার্রেছীনের এক বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।

সালাহউদ্দিন আহমেদ বলেন, ‘বাংলাদেশে মাদরাসা শিক্ষার সম্প্রসারণ হোক, আমরা চাই। তবে মাদরাসা শিক্ষাঙ্গনকে নির্দিষ্ট কোনো দলীয় রাজনীতির অঙ্গণে পরিণত করতে চাই না।’

তিনি আরও বলেন, ‘দেশের জনগণের ৯০ শতাংশের বেশি ইসলাম ধর্মাবলম্বী। ইসলামী দলগুলোর রাজনৈতিকভাবে না হলেও মানসিকভাবে একটি সমর্থন রয়েছে। তারা যেমন কুরআন-সুন্নাহবিরোধী কোনো আইন মেনে নেয় না, আমরাও সেটাই বলি।’

আইন প্রণয়ন প্রসঙ্গে বিএনপির এই নেতা বলেন, ‘সব মতাদর্শের মানুষের সঙ্গে আলোচনা করে যদি আইন প্রণয়ন করা হয়, তাহলে তা বাস্তবায়ন সহজ হয়। কিন্তু জনগণের বৃহৎ অংশের মতামতের বাইরে কোনো আইন হলে তা কার্যকর করা কঠিন হয়ে পড়ে।’

সালাহউদ্দিন আহমেদ বলেন, বিএনপি ইতোমধ্যে হেফাজতে ইসলামের নায়েব, হাটহাজারী মাদরাসার প্রতিনিধিত্বকারী ও শর্ষিনা পীরসহ আলিয়া ধারার প্রবীণ নেতাদের সঙ্গে মতবিনিময় করেছে। তিনি বলেন, ‘উদ্দেশ্য একটাই সব জনগোষ্ঠীকে ঐক্যবদ্ধ করে বিভেদহীনভাবে দেশ পরিচালনা করা।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ