শিরোনাম
রংপুরে নিখোঁজের একদিন পর শিশু সানজিদার লাশ উদ্ধার জমি নিয়ে বিরোধে হামলায় নারীসহ গুরুতর আহত ৫ রংপুরে পল্লী উন্নয়ন কর্মকর্তার ওপর হামলা, থানায় অভিযোগ হিমাগার ভাড়া বৃদ্ধির প্রতিবাদে রংপুরে রাস্তায় আলু ফেলে চাষীদের বিক্ষোভ-মহাসড়ক অবরোধ রংপুরে ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু হোটেল কর্মচারীকে পিটিয়ে হত্যা করেছে মালিক মিঠাপুকুরে মিশুক ছিনতাইকারী নারী আটক ব্র্যাক সীডের উদ্যোগে টেকসই ও নিরাপদ কৃষি কর্মশালা অনুষ্ঠিত ইন্টার্ণদের মাসিক ভাতা বৃদ্ধিসহ ৬ দফা দাবীতে রংপুরে কর্মবিরতি, বিক্ষোভ ও মানববন্ধন রমেক হাসপাতালে হামের উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃত্যু
রবিবার, ২১ জুন ২০২৬, ০৫:২২ পূর্বাহ্ন

বিএনপি একমাত্র দল যারা মুক্তিযুদ্ধকে ধারণ করে: শামা ওবায়েদ

ডেস্ক রিপোর্ট / ৯২ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ১৯ নভেম্বর, ২০২৫

বিএনপি যেভাবে মুক্তিযুদ্ধকে ধারণ করে, অন্য কোনো দল সেভাবে করে না বলে মন্তব্য করেছেন জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধ প্রজন্ম দলের সভাপতি ও বিএনপির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ। তিনি বলেছেন, আমরা জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধ প্রজন্ম যেভাবে মুক্তিযুদ্ধকে ধারণ করি, দেশের অন্যান্য রাজনৈতিক দল কিন্তু মুক্তিযুদ্ধকে সেভাবে ধারণ করতে পারে না।

বুধবার (১৯ নভেম্বর) জাতীয় প্রেস ক্লাবের আবদুস সালাম হলে বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের বর্ধিত সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শামা ওবায়েদ বলেন, বর্তমানের ভোটারদের ৪০ শতাংশের বয়স ৩০ বছরেরও কম। এই বিশাল সংখ্যক ভোটারের কাছে যাওয়ার একটি মুখ্য মাধ্যম হলো বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম। আমরা যদি এই তরুণ প্রজন্মের পাশে থাকতে পারি, তাহলে তা নতুন বাংলাদেশ বিনির্মাণে ভূমিকা রাখবে।

নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধ প্রজন্ম সবসময় স্বকীয়তা ও স্বাতন্ত্র্য বজায় রাখে। এজন্যই জেলা-উপজেলা পর্যায়ে তারা স্বাধীনভাবে কাজ করতে পেরেছে। এ ধারা বজায় রাখতে হবে।

 

তিনি আরও বলেন, দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রশ্নে প্রজন্ম কখনো আপস করেনি। দেশের জাতীয় ইস্যুতে আঘাত করে, এমন প্রশ্নে জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধ প্রজন্ম দল সবসময় সরব ছিল। সুতরাং এই উপলব্ধি আপনাদের নিজ থেকেই আসতে হবে। জনগণের পাশে থেকে, মানুষের পাশে থেকে তাদের ভাগ্য উন্নয়নে কাজ করতে হবে।

সভায় আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম দলের ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি সাইফুল ইসলাম, ঢাকা মহানগর উত্তরের সভাপতি ওবায়দুর রহমান অটল প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ