শিরোনাম
রংপুরে নিখোঁজের একদিন পর শিশু সানজিদার লাশ উদ্ধার জমি নিয়ে বিরোধে হামলায় নারীসহ গুরুতর আহত ৫ রংপুরে পল্লী উন্নয়ন কর্মকর্তার ওপর হামলা, থানায় অভিযোগ হিমাগার ভাড়া বৃদ্ধির প্রতিবাদে রংপুরে রাস্তায় আলু ফেলে চাষীদের বিক্ষোভ-মহাসড়ক অবরোধ রংপুরে ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু হোটেল কর্মচারীকে পিটিয়ে হত্যা করেছে মালিক মিঠাপুকুরে মিশুক ছিনতাইকারী নারী আটক ব্র্যাক সীডের উদ্যোগে টেকসই ও নিরাপদ কৃষি কর্মশালা অনুষ্ঠিত ইন্টার্ণদের মাসিক ভাতা বৃদ্ধিসহ ৬ দফা দাবীতে রংপুরে কর্মবিরতি, বিক্ষোভ ও মানববন্ধন রমেক হাসপাতালে হামের উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃত্যু
সোমবার, ২২ জুন ২০২৬, ০২:২০ অপরাহ্ন

বাংলাদেশকে অত্যাধুনিক ড্রোন প্রযুক্তি দিতে চায় চীন

ডেস্ক রিপোর্ট / ১৫১ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৩১ জুলাই, ২০২৫

কৃষি ও স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরীর (অব.) সঙ্গে সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। এ সময় বাংলাদেশকে কৃষি খাতে অত্যাধুনিক ড্রোন প্রযুক্তি হস্তান্তরে আগ্রহ প্রকাশ করেন চীনা দূত।

মন্ত্রণালয়ের অফিস কক্ষে এ সৌজন্য সাক্ষাৎ করেন তারা। সাক্ষাৎকালে দুই দেশের মধ্যে কৃষি পণ্য রপ্তানি, কৃষি বিষয়ক প্রযুক্তি, জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময় বিষয়ে আলোচনা হয়।

বৈঠকের শুরুতে উপদেষ্টা রাষ্ট্রদূতকে স্বাগত জানিয়ে বলেন, চীন বাংলাদেশের দীর্ঘদিনের উন্নয়নের সহযোগী। চীনের সঙ্গে কূটনৈতিক সম্পর্কের ইতিহাস অর্ধশতাব্দির। ভবিষ্যতে এ সম্পর্ক আরও জোরদার হবে।

উপদেষ্টা বাংলাদেশ থেকে চলতি মৌসুমে আম আমদানি করার জন্য চীনকে ধন্যবাদ জানান। আগামী মৌসুমে আমের পাশাপাশি কাঁঠাল, সুগন্ধি চাল আমদানির বিষয়েও অনুরোধ জানান।

উপদেষ্টা বাংলাদেশের কৃষির আধুনিকায়নে যান্ত্রীকিকরণ প্রযুক্তি হাস্তান্তর, আধুনিক কোল্ড স্টোরেজ স্থাপন, দেশের কৃষক ও কৃষি সংশ্লিষ্টদের প্রশিক্ষণ প্রদানে সহযোগিতার বিষয়ে রাষ্ট্রদূতকে আহবান জানান।

রাষ্ট্রদূত জানান, চীন বাংলাদেশের কৃষি খাতে একসঙ্গে কাজ করতে আগ্রহী। তার দেশ সার কারখানা স্থাপন, নিরাপদ খাদ্য, কৃষিতে অত্যাধুনিক ড্রোন প্রযুক্তি হস্তান্তরসহ বিভিন্ন বিষয়েও কাজ করতে আগ্রহী বলে রাষ্ট্রদূত জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ