শিরোনাম
বেরোবিতে ছাত্রদল-ছাত্রশিবিরের মধ্যে সংঘাত এড়াতে ক্যাম্পাসে ১৪৪ ধারা জারি চেয়ে প্রশাসনের আবেদন বহুল প্রত্যাশিত কারমাইকেল কলেজের মূল ফটক নির্মাণ কাজের ভিত্তি প্রস্তরের উদ্বোধন রংপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ২৫ পরিবার পেল বিআরটিএ’র ১ কোটি ৩ লাখ টাকা জমি বিরোধের জেরে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ রংপুরে ১’শ শয্যার আধুনিক শিশু হাসপাতাল চালুর প্রস্তুতি স্বাস্থ্য মন্ত্রণালয়ের জনবল সংকট দূর করতে স্বাস্থ্যখাতে অধিক বরাদ্দ রেখেছে সরকার …. রংপুরে দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী রংপুর নগরবাসীর ভোগান্তি দূর করতে ভাঙা সড়ক সংস্কার কাজ শুরু রংপুরে সাংবাদিকদের সাথে পুলিশ কমিশনারের সংবাদ সম্মেলন সংবিধান অনুযায়ী যথা সময়ে রাষ্ট্রপতি নির্বাচন হবে ..রংপুরে এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল রংপুরে বস্তাবন্দী অবস্থায় নারীর অর্ধগলিত লাশ উদ্ধার
শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৭:২৬ পূর্বাহ্ন

বগুড়ায় তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার সমাবেশ শুরু

ডেস্ক রিপোর্ট / ১৯৬ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ২৪ মে, ২০২৫

বগুড়ায় যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের আয়োজনে ‘তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার সমাবেশ’ শুরু হয়েছে। শনিবার (২৪ মে) বিকেল ৩টায় শহরের সূত্রাপুর সেন্ট্রাল হাইস্কুল মাঠে এ সমাবেশ শুরু হয়। বিভিন্ন জেলা ও উপজেলার নেতাকর্মীরা মিছিল নিয়ে যোগ দিচ্ছেন সমাবেশে।

সরেজমিনে দেখা গেছে, সমাবেশের সকল প্রস্তুতি সম্পন্ন হলেও বেলা ১১টা থেকে ভারী বৃষ্টির কারণে সমাবেশের প্রস্তুতি কিছুটা বিঘ্নিত হয়। পরে দুপুর ১টার দিকে বৃষ্টি থেমে গেলে নেতাকর্মীরা মিছিল নিয়ে সমাবেশ স্থলে আসতে শুরু করেন। সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। বিশেষ অতিথি থাকবেন দলটির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ।

জানা গেছে, রাজশাহী ও রংপুর বিভাগের প্রতিটি জেলা-উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড কমিটির যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের কমিটির নেতাকর্মীকে সমাবেশে আনতে সাত দিন আগে থেকে প্রচারণা চালানো হয়। প্রতিটি জেলা থেকে অন্তত ৫ হাজার নেতাকর্মী যাতে আসে, সংশ্লিষ্ট জেলার দায়িত্বপ্রাপ্ত নেতাদের সেই নির্দেশনা দেওয়া হয়েছিল। সকল জেলা থেকে বাস ও কোচ ভাড়া করা হয়েছে। ট্রেনে করেও আসবেন নেতাকর্মীরা।

আয়োজকরা জানান, এ সমাবেশ শুধু একটি রাজনৈতিক কর্মসূচি নয়, এটি তারুণ্যের আকাঙ্ক্ষা ও প্রত্যয়ের এক ঐতিহাসিক মিলনমেলা। নানা মত-পথ, শ্রেণিপেশা চিন্তাধারায় তরুণরা একত্র হবেন একটি ন্যায্য, মানবিক বাংলাদেশ গড়ার প্রত্যয়ে।

সমাবেশের প্রস্তুতি প্রসঙ্গে যুবদলের কেন্দ্রীয় কমিটির সভাপতি আব্দুল মোনায়েম মুন্না বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় ইতোমধ্যে মাসব্যাপী একটি বিশেষ কর্মসূচি শুরু হয়েছে। কর্মসূচির উদ্দেশ্য বিএনপির ৩১ দফা রূপরেখা বাস্তবায়নে তরুণ সমাজকে নীতি প্রণয়ন প্রক্রিয়ায় সম্পৃক্ত করা।

তিনি আরও বলেন, এ আয়োজনে বিষয়ভিত্তিক পলিসি সংলাপকে গুরুত্ব দেওয়া হচ্ছে। এর সঙ্গে অন্তর্ভুক্ত রয়েছে কর্মসংস্থান, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, প্রযুক্তি, পরিবেশ ও রাজনৈতিক অধিকারের মতো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে তরুণদের মতামত ও ভাবনা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ