শিরোনাম
বেরোবিতে ছাত্রদল-ছাত্রশিবিরের মধ্যে সংঘাত এড়াতে ক্যাম্পাসে ১৪৪ ধারা জারি চেয়ে প্রশাসনের আবেদন বহুল প্রত্যাশিত কারমাইকেল কলেজের মূল ফটক নির্মাণ কাজের ভিত্তি প্রস্তরের উদ্বোধন রংপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ২৫ পরিবার পেল বিআরটিএ’র ১ কোটি ৩ লাখ টাকা জমি বিরোধের জেরে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ রংপুরে ১’শ শয্যার আধুনিক শিশু হাসপাতাল চালুর প্রস্তুতি স্বাস্থ্য মন্ত্রণালয়ের জনবল সংকট দূর করতে স্বাস্থ্যখাতে অধিক বরাদ্দ রেখেছে সরকার …. রংপুরে দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী রংপুর নগরবাসীর ভোগান্তি দূর করতে ভাঙা সড়ক সংস্কার কাজ শুরু রংপুরে সাংবাদিকদের সাথে পুলিশ কমিশনারের সংবাদ সম্মেলন সংবিধান অনুযায়ী যথা সময়ে রাষ্ট্রপতি নির্বাচন হবে ..রংপুরে এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল রংপুরে বস্তাবন্দী অবস্থায় নারীর অর্ধগলিত লাশ উদ্ধার
শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৭:০৪ অপরাহ্ন

ফ্লোটিলার শেষ নৌযানটিও ইসরায়েলি বাহিনীর হাতে আটক

আন্তর্জাতিক ডেস্ক / ১৪৫ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ৩ অক্টোবর, ২০২৫

গাজায় ত্রাণ নিয়ে যাওয়া ‘গ্লোবাল সুমুদ ফ্লোটিলা’-র শেষ এবং একমাত্র সক্রিয় নৌযানটিও ইসরায়েলি বাহিনীর হাতে আটক হয়েছে।

শুক্রবার (৩ অক্টোবর) সকালে যুদ্ধবিধ্বস্ত ফিলিস্তিনি উপকূলের অদূরে ইসরায়েলি কমান্ডোরা বলপূর্বক এই নৌযানটিতে প্রবেশ করে এবং সেটিকে নিজেদের নিয়ন্ত্রণে নেয়।

পোলিশ পতাকাবাহী ‘গ্লোবাল সুমুদ ফ্লোটিলা’র সর্বশেষ সক্রিয় জাহাজ ছিল ‘দ্য ম্যারিনেট’। এই জাহাজে ছয়জন আরোহী ছিলেন, যাদের মধ্যে তুরস্কের অধিকারকর্মী সিনান আকিলতু অন্যতম।

লাইভস্ট্রিম ভিডিওতে দেখা গেছে, ইসরায়েলি বাহিনী জোরপূর্বক নৌযানটির উপর নিজেদের কর্তৃত্ব প্রতিষ্ঠা করছে।

এর আগে এক ভিডিও বার্তায় যাত্রীরা বলেন, ‘আমরা এখন উচ্চ ঝুঁকির এলাকায় প্রবেশ করেছি। আল্লাহর ইচ্ছায় আমরা দুটি মহৎ পরিণতির যেকোনো একটির দিকে অগ্রসর হচ্ছি।’

ফ্লোটিলার আয়োজকরা জানিয়েছিলেন, নৌবহরের ৪২টি জাহাজকে অবৈধভাবে আটকানো হয়েছে এবং আরোহীদেরও আটক করা হয়েছে, তবুও ম্যারিনেট পিছু হটছে না। ফ্লোটিলা আয়োজকরা ম্যারিনেটকে ‘ভয়, অবরোধ ও সহিংসতার বিরুদ্ধে দৃঢ়তা’র প্রতীক হিসেবে আখ্যা দিয়েছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ