শিরোনাম
বেরোবিতে ছাত্রদল-ছাত্রশিবিরের মধ্যে সংঘাত এড়াতে ক্যাম্পাসে ১৪৪ ধারা জারি চেয়ে প্রশাসনের আবেদন বহুল প্রত্যাশিত কারমাইকেল কলেজের মূল ফটক নির্মাণ কাজের ভিত্তি প্রস্তরের উদ্বোধন রংপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ২৫ পরিবার পেল বিআরটিএ’র ১ কোটি ৩ লাখ টাকা জমি বিরোধের জেরে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ রংপুরে ১’শ শয্যার আধুনিক শিশু হাসপাতাল চালুর প্রস্তুতি স্বাস্থ্য মন্ত্রণালয়ের জনবল সংকট দূর করতে স্বাস্থ্যখাতে অধিক বরাদ্দ রেখেছে সরকার …. রংপুরে দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী রংপুর নগরবাসীর ভোগান্তি দূর করতে ভাঙা সড়ক সংস্কার কাজ শুরু রংপুরে সাংবাদিকদের সাথে পুলিশ কমিশনারের সংবাদ সম্মেলন সংবিধান অনুযায়ী যথা সময়ে রাষ্ট্রপতি নির্বাচন হবে ..রংপুরে এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল রংপুরে বস্তাবন্দী অবস্থায় নারীর অর্ধগলিত লাশ উদ্ধার
শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০১:১৬ অপরাহ্ন

ফেব্রুয়ারির নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে জামায়াত: ডা. তাহের

ডেস্ক রিপোর্ট / ৯৬ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৫

জামায়াতে ইসলামীর নায়েবে আমীর ডা. সৈয়দ আবদুল্লাহ মুহাম্মদ তাহের বলেছেন, আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠেয় জাতীয় নির্বাচনের জন্য জামায়াতে ইসলামী প্রস্তুতি নিচ্ছে।

শুক্রবার নিউইয়র্কের গ্র্যান্ড হায়াত হোটেলে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

এর আগে তিনি প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে যোগ দেন।

এক প্রশ্নের জবাবে তাহের বলেন, ‘নির্বাচনের সম্ভাব্য তারিখ ফেব্রুয়ারিতে ঘোষণা করা হয়েছে। আমরা সবাই এর সঙ্গে একমত। আমরা নির্বাচনের প্রস্তুতি নিচ্ছি।’

তবে তিনি উল্লেখ করেন, কিছু গুরুত্বপূর্ণ বিষয় আগে সমাধান করতে হবে। জামায়াতের এই নেতা বলেন, ‘যেমন, জুলাই সনদে আমরা একমত হয়েছি। কিন্তু তা বাস্তবায়ন না হলে ঐকমত্যের কোনো বাস্তবতা থাকবে না।’

জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে প্রধান উপদেষ্টার ভাষণের প্রতি সমর্থন জানিয়ে তাহের বলেন, ‘প্রধান উপদেষ্টা যে বক্তব্য দিয়েছেন, তাতে দ্বিমত করার কোনো কারণ আমরা দেখি না।’

প্রধান উপদেষ্টার ভাষণকে চমৎকার উল্লেখ করে জামায়াত নেতা বলেন, ‘জাতিসংঘ সাধারণ পরিষদে দেওয়া তাঁর ভাষণ ছিল অসাধারণ। এর মধ্যে সবচেয়ে ব্যতিক্রমী বিষয় হলো—প্রথমবারের মতো প্রধান রাজনৈতিক দলের স্টেকহোল্ডাররা একজন রাষ্ট্রপ্রধানের সঙ্গে ছিলেন। আমি এই উদ্যোগকে স্বাগত জানিয়েছি।’

আনুপাতিক প্রতিনিধিত্ব (পিআর) প্রসঙ্গে তাহের বলেন, জামায়াতে ইসলামী দুই কক্ষেই পিআর চায়। তিনি বলেন, ‘আমরা আমাদের দাবি উপস্থাপন করছি। অন্তবর্তীকালীন সরকার যেহেতু জনগণের সরকার, আশা করি তাঁরা তা গ্রহণ করবে। আর আমরা ফেব্রুয়ারির নির্বাচনে অংশগ্রহণ করব।’

এ সময় জামায়াত নেতা মোহাম্মদ নকীবুর রহমান উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ