শিরোনাম
সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব প্রতিরোধে সমাজকেই এগিয়ে আসার আহ্বান জানিয়ে রংপুরে সভা দেশের বিরোধী দল স্বৈরাচার শেখ হাসিনার ভাষায় কথা বলছে …. রংপুরে এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল বেরোবিতে ছাত্রদল-ছাত্রশিবিরের মধ্যে সংঘাত এড়াতে ক্যাম্পাসে ১৪৪ ধারা জারি চেয়ে প্রশাসনের আবেদন বহুল প্রত্যাশিত কারমাইকেল কলেজের মূল ফটক নির্মাণ কাজের ভিত্তি প্রস্তরের উদ্বোধন রংপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ২৫ পরিবার পেল বিআরটিএ’র ১ কোটি ৩ লাখ টাকা জমি বিরোধের জেরে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ রংপুরে ১’শ শয্যার আধুনিক শিশু হাসপাতাল চালুর প্রস্তুতি স্বাস্থ্য মন্ত্রণালয়ের জনবল সংকট দূর করতে স্বাস্থ্যখাতে অধিক বরাদ্দ রেখেছে সরকার …. রংপুরে দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী রংপুর নগরবাসীর ভোগান্তি দূর করতে ভাঙা সড়ক সংস্কার কাজ শুরু রংপুরে সাংবাদিকদের সাথে পুলিশ কমিশনারের সংবাদ সম্মেলন
শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০১:১৮ অপরাহ্ন

ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেবে ইউরোপের দেশ পর্তুগাল

আন্তর্জাতিক ডেস্ক / ১১৯ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৫

ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেবে ইউরোপের দেশ পর্তুগাল। শুক্রবার (১৯ সেপ্টেম্বর) এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে পর্তুগালের পররাষ্ট্র মন্ত্রণালয় ।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী রোববার (২১ সেপ্টেম্বর) ফিলিস্তিন রাষ্ট্রকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দেবে পর্তুগাল। এ সময় দেশটির মন্ত্রণালয় আরও জানায়, আনুষ্ঠানিক স্বীকৃতির ঘোষণা আসছে সপ্তাহের জাতিসংঘের উচ্চপর্যায়ের সম্মেলনের আগেই।

পর্তুগালের পররাষ্ট্রমন্ত্রী পাওলো র‍্যাঙ্গেল চলতি সপ্তাহে যুক্তরাজ্য সফরের সময়ই ইঙ্গিত দিয়েছিলেন, যে দেশটি ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার বিষয়টি বিবেচনা করছে।

গত বছরের মে মাসে প্রতিবেশী স্পেনের বামপন্থি সরকার আয়ারল্যান্ড ও নরওয়ের সঙ্গে একযোগে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেয়। সেই সময় স্পেন অন্যান্য ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোকে একই পদক্ষেপ নিতে আহ্বান জানায়। তবে পর্তুগাল তখন সতর্ক অবস্থান বজায় রাখে।

ইইউভুক্ত ২৭ দেশের মধ্যে এখন পর্যন্ত অল্প কয়েকটি দেশই ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে। এর মধ্যে রয়েছে কিছু সাবেক কমিউনিস্ট দেশ, পাশাপাশি সুইডেন ও সাইপ্রাস।

এদিকে আসন্ন জাতিসংঘ সাধারণ অধিবেশনে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার পরিকল্পনা করেছে যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া, কানাডা, বেলজিয়াম ও লুক্সেমবার্গ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ