ফিলিপিন্সের মধ্যাঞ্চলে ৬ দশমিক ৯ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২৭ জনে দাঁড়িয়েছে। আহত হয়েছেন ১৪০ জনেরও বেশি মানুষ। সবচেয়ে ক্ষতিগ্রস্ত শহরে ‘দুর্যোগ অবস্থা’ ঘোষণা করা হয়েছে।
বুধবার (১ অক্টোবর) কর্মকর্তারা সতর্ক করে বলেছেন, জরুরিকর্মীরা ধসে পড়া ভবনগুলোতে উদ্ধারকাজ চালানো শুরু করার সাথে সাথে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে।
মঙ্গলবার রাত ১০টার ঠিক আগে সেবু প্রদেশের বোগো সিটির উপকূলে কেন্দ্রীয় ভিসায়াস অঞ্চলে ভূমিকম্পটি আঘাত হানে। এর ফলে বিদ্যুৎ বিভ্রাট ঘটে এবং ১০০ বছরেরও বেশি পুরনো একটি গির্জাসহ অনেক ভবন ধসে পড়ে।