শিরোনাম
বেরোবিতে ছাত্রদল-ছাত্রশিবিরের মধ্যে সংঘাত এড়াতে ক্যাম্পাসে ১৪৪ ধারা জারি চেয়ে প্রশাসনের আবেদন বহুল প্রত্যাশিত কারমাইকেল কলেজের মূল ফটক নির্মাণ কাজের ভিত্তি প্রস্তরের উদ্বোধন রংপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ২৫ পরিবার পেল বিআরটিএ’র ১ কোটি ৩ লাখ টাকা জমি বিরোধের জেরে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ রংপুরে ১’শ শয্যার আধুনিক শিশু হাসপাতাল চালুর প্রস্তুতি স্বাস্থ্য মন্ত্রণালয়ের জনবল সংকট দূর করতে স্বাস্থ্যখাতে অধিক বরাদ্দ রেখেছে সরকার …. রংপুরে দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী রংপুর নগরবাসীর ভোগান্তি দূর করতে ভাঙা সড়ক সংস্কার কাজ শুরু রংপুরে সাংবাদিকদের সাথে পুলিশ কমিশনারের সংবাদ সম্মেলন সংবিধান অনুযায়ী যথা সময়ে রাষ্ট্রপতি নির্বাচন হবে ..রংপুরে এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল রংপুরে বস্তাবন্দী অবস্থায় নারীর অর্ধগলিত লাশ উদ্ধার
শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৯:০৩ অপরাহ্ন

ফজলুর রহমানের মতো মুক্তিযোদ্ধারা এই দেশটাকে উপহার দিয়েছেন: নুর

ডেস্ক রিপোর্ট / ২৫১ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৮ আগস্ট, ২০২৫

এই দেশটাকে উপহার দিয়েছেন ফজলুর রহমানের মতো মুক্তিযোদ্ধারা। এই লোকটাকে যেভাবে অপমান-অপদস্থ করা হলো, তাকে ফজলু পাগলা বলে। অথচ তাকে সমালোচনা করার মতো যোগ্যতা প্রয়োজন তা তাদের নাই- এমনটাই মন্তব্য করেছেন গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর।

সম্প্রতি গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে নুর এসব কথা বলেন।

নুরুল হক নুর বলেন, দেশের বাইরে ইউটিউবার ও সোস্যাল মিডিয়ায় যারা ফ্যাসিবাদের সময় ভূমিকা রেখেছিলেন, এখন দেশে আসেন। কেন বাহিরে থাকবেন, বাহিরে থেকে এখন প্রপাগাণ্ডা ছাড়াচ্ছেন, এখন বিভিন্ন দেশের এজেন্ট হয়ে কাজ করছেন, এগুলো আমরা জানি।

গণঅধিকার পরিষদের সভাপতি বলেন, ফজলু ভাইয়ের অনেক বয়স হয়েছে। তার এই দেশের মুক্তিযুদ্ধে অনেক অবদান রয়েছে, যে স্বাধীন দেশে দাঁড়িয়ে আমরা কথা বলছি, আমি অন্তত পরিচয় দিতে পারছি বাংলাদেশের, বিদেশে লাল পাসর্পোট ব্যবহার করছি।

সেই দেশটাকে উপহার দিয়েছিলেন ফজলু পাগলাদের মতো মুক্তিযোদ্ধারাই।

তিনি বলেন, তাদের ভুল থাকতে পারে, তাদের নিয়ে সমালোচনা করতে পারি। সেই বিষয়গুলো নিয়ে কথা বলতে পারি। এই লোকটাকে যেভাবে অপমান-অপদস্থ করল।

ফজু পাগলা বলল। তার সমালোচনা করার যোগ্যতা অনেকেরই নাই।

নুর বলেন, শিশু এবং বয়স্কদের সাইকোলোজিতে একটু সমস্যা থাকে। তারা অনেক ক্ষেত্রে অবুঝের মতো আচারণ করে। আমাদের প্রতেক্যের বাসা বাবা-মা আছেন, বয়স্ক আত্মীয় স্বজন আছেন।

ডাকসুর সাবেক ভিপি বলেন, আমরা এখনো বিএনপি বা জামায়াত বলেন, অন্য পার্টি বলেন আমাদের মধ্যে তো বসার সুযোগ হয়, বিভিন্ন বিষয় নিয়ে আলাপ-আলোচনার সুযোগ হয়। আমরা তো পার্টি ফরমে একটি অভিযোগ দিতে পারি। অথবা সংবাদ সম্মেলন করে ফজলুর রহমানের বিষয়ে ব্যবস্থা নেওয়া দাবি জানাতে পারি। তার ভুল বলায় আমাদের আসে যায় না, সে যদি বলে ৫ আগস্ট এটা হয়েছে তাতে কী যায় আসে।

নুর বলেন, ৫ আগস্ট মাস্টারমাইন্ড কারা মানুষ জানে, এদেশের মানুষ আত্মভোলা, সহজে ভুলে যায় সবকিছু। সময় মতো আমরা মনে করিয়ে দেব, প্রমাণসহ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ