শিরোনাম
রংপুরে সাংবাদিক হত্যা মামলায় এক আসামীর মৃত্যুদন্ড ও ২ জনের যাবজ্জীবন রংপুরে চার খুনের ঘটনায় তদন্তে আসা নানা প্রশ্নের জবাব পেশাদারিত্বের সাথে খুঁজছে পুলিশ এসপিজিআরসি’র নেতা এম নাসিম খানের মৃত্যু বার্ষিকী উপলক্ষে রংপুরে নানা কর্মসূচী পালিত মাদকসেবনে বাঁধা দেয়ায় শিক্ষক গণপতিসহ পরিবারের চার সদস্যকে হত্যা একই পরিবারের ৪ মরদেহ উদ্ধারের ঘটনায় নতুন তথ্য, আটক ৩ রংপুরে জমি-জমা সংক্রান্ত বিরোধের জেরে আহত যুবকের চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু রংপুরে চিড়িয়াখানায় অসামাজিক কর্মকান্ডের অভিযোগে ২৭ তরুন-তরুনী আটক সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব প্রতিরোধে সমাজকেই এগিয়ে আসার আহ্বান জানিয়ে রংপুরে সভা দেশের বিরোধী দল স্বৈরাচার শেখ হাসিনার ভাষায় কথা বলছে …. রংপুরে এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল বেরোবিতে ছাত্রদল-ছাত্রশিবিরের মধ্যে সংঘাত এড়াতে ক্যাম্পাসে ১৪৪ ধারা জারি চেয়ে প্রশাসনের আবেদন
বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২২ অপরাহ্ন

প্রতি রাতে সাপ হয়ে দংশন করেন স্ত্রী’, প্রশাসনে স্বামীর অদ্ভুত অভিযোগ

আন্তর্জাতিক ডেস্ক / ১০৮৫ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ৭ অক্টোবর, ২০২৫

ভারতের উত্তর প্রদেশের সীতাপুর জেলায় এক স্বামীর অদ্ভুত অভিযোগ স্থানীয় প্রশাসন থেকে শুরু করে সাধারণ মানুষ—সবাইকে হতবাক করে দিয়েছে এবং তীব্র আলোচনার জন্ম দিয়েছে। লোধসা গ্রামের বাসিন্দা মেরাজ নামের ওই ব্যক্তি দাবি করেছেন, তার স্ত্রী নাসিমুন প্রতি রাতে সাপের রূপ ধারণ করেন এবং তাকে কামড়ানোর চেষ্টা করেন।

ঘটনাটি সামনে আসে সীতাপুরে আয়োজিত ‘সমাধান দিবসের’ অনুষ্ঠানে, যেখানে মেরাজ সরাসরি জেলা প্রশাসকের কাছে দাঁড়িয়ে এই অবিশ্বাস্য অভিযোগটি শোনান। তিনি বলেন, ‘স্যার, আমার স্ত্রী নাসিমুন রাতে সাপে রূপ নেয়। সে আমাকে তাড়া করে কামড়ানোর জন্য।’

মেরাজ অভিযোগ করেন যে, তার স্ত্রী তাকে একাধিকবার হত্যার চেষ্টা করেছেন এবং প্রতিবারই তিনি ঘুম থেকে হঠাৎ জেগে উঠে প্রাণ বাঁচান। তিনি তার ভোগান্তির কথা বিস্তারিতভাবে তুলে ধরে বলেন, ‘আমাকে মানসিকভাবে প্রচণ্ড নির্যাতন করছে। কোনো এক রাতে ঘুমের মধ্যে সে আমাকে মেরেও ফেলতে পারে।’

তিনি আনুষ্ঠানিকভাবে জেলা প্রশাসকের কাছে লিখিত আবেদনও জমা দিয়েছেন এবং প্রশাসনের কাছে নিরাপত্তা চেয়েছেন। পুলিশ জানিয়েছে, তারা বিষয়টিকে মানসিক হয়রানির অভিযোগ হিসেবে দেখছে, কারণ মেরাজ দাবি করেছেন যে তার স্ত্রী ইতিমধ্যেই একবার তাকে কামড় দিয়েছেন এবং প্রায় রাতেই সাপের রূপ নিয়ে তাকে তাড়া করেন।

জেলা প্রশাসক এই অদ্ভুত অভিযোগটিকে গুরুত্বের সঙ্গে নিয়ে তদন্তের নির্দেশ দিয়েছেন এবং উপবিভাগীয় কর্মকর্তা ও পুলিশ প্রশাসনকে বিষয়টি খতিয়ে দেখতে বলেছেন। এরই মধ্যে পুলিশ প্রাথমিক তদন্ত শুরু করেছে।

যদিও অভিযোগটি অবিশ্বাস্য শোনায়, তবে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত প্রশাসন বিষয়টি নিয়ে কোনো মন্তব্য করতে রাজি হয়নি। এই অদ্ভুত অভিযোগ মুহূর্তেই সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে ছড়িয়ে পড়ে এবং নেটিজেনরা নানা মন্তব্য করতে থাকেন।

অনেকে একে রসিকতার ছলে নিয়ে বলিউড প্রসঙ্গ টেনে এনে লিখেছেন, ‘লোকটা তো ভাগ্যবান, বিবাহিত জীবনে সে শ্রীদেবীকে পেয়েছে’ (প্রয়াত অভিনেত্রী শ্রীদেবীর বিখ্যাত সিনেমা ‘নাগিনা’-র প্রসঙ্গ তুলে ধরে)। আবার কেউ মজা করে লিখেছেন, তুমি কি ওর নাগমণি কোথাও লুকিয়ে রেখেছ?’। অনেকেই মনে করছেন, এটি নিছকই মানসিক সমস্যার বহিঃপ্রকাশ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ