শিরোনাম
রংপুরে সাংবাদিক হত্যা মামলায় এক আসামীর মৃত্যুদন্ড ও ২ জনের যাবজ্জীবন রংপুরে চার খুনের ঘটনায় তদন্তে আসা নানা প্রশ্নের জবাব পেশাদারিত্বের সাথে খুঁজছে পুলিশ এসপিজিআরসি’র নেতা এম নাসিম খানের মৃত্যু বার্ষিকী উপলক্ষে রংপুরে নানা কর্মসূচী পালিত মাদকসেবনে বাঁধা দেয়ায় শিক্ষক গণপতিসহ পরিবারের চার সদস্যকে হত্যা একই পরিবারের ৪ মরদেহ উদ্ধারের ঘটনায় নতুন তথ্য, আটক ৩ রংপুরে জমি-জমা সংক্রান্ত বিরোধের জেরে আহত যুবকের চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু রংপুরে চিড়িয়াখানায় অসামাজিক কর্মকান্ডের অভিযোগে ২৭ তরুন-তরুনী আটক সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব প্রতিরোধে সমাজকেই এগিয়ে আসার আহ্বান জানিয়ে রংপুরে সভা দেশের বিরোধী দল স্বৈরাচার শেখ হাসিনার ভাষায় কথা বলছে …. রংপুরে এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল বেরোবিতে ছাত্রদল-ছাত্রশিবিরের মধ্যে সংঘাত এড়াতে ক্যাম্পাসে ১৪৪ ধারা জারি চেয়ে প্রশাসনের আবেদন
শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৯ অপরাহ্ন

পুঁতে রাখা বোমা বিস্ফোরণ, ৫ ইসরায়েলি সেনা নিহত

আন্তর্জাতিক ডেস্ক / ১৩৭ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ৮ জুলাই, ২০২৫

উত্তর গাজার বেইত হানুনে রাস্তার ধারে পুঁতে রাখা বোমা বিস্ফোরণে ৫ ইসরায়েলি সৈন্য নিহত এবং ১৪ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক। খবর দ্য টাইমস অব ইসরায়েলের।

ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে, সোমবার (৭ জুলাই) রাতে উত্তর গাজার বেইত হানুনে রাস্তার ধারে বোমা হামলায় ৫ ইসরায়েলি সৈন্য নিহত এবং ১৪ জন আহত হয়েছেন। নিহত দুই সৈন্যের নাম প্রকাশ করা হয়েছে। বাকিদের নাম পরে জানানো হবে।

দুজন সেনা হলেন—স্টাফ সার্জেন্ট মেয়ার শিমোন আমার (২০) ও সার্জেন্ট মোশে নিসিম ফ্রেচ (২০) দুজনই জেরুজালেমের বাসিন্দা। তারা দুজনই কফির ব্রিগেডের নেতজাহ ইয়েহুদা ব্যাটালিয়নে কর্মরত ছিলেন। অন্য সৈন্যদের নাম পরে প্রকাশ করবে আইডিএফ।

আইডিএফের প্রাথমিক তদন্ত অনুসারে, সোমবার রাত ১০টার কিছু পরে বেইত হানুনে স্থল অভিযানের সময় পদাতিক সৈন্যরা রাস্তার পাশে পুঁতে রাখা একটি বোমার আঘাতে আহত হন। সৈন্যরা হেঁটে অভিযান করছিলেন, কোনো গাড়িতে ছিলেন না।

হতাহতদের উদ্ধারের চেষ্টার সময় এলাকায় গোলাগুলির ঘটনাও ঘটে। ১৪ জন আহতের মধ্যে দুজনের অবস্থা গুরুতর। সামরিক বাহিনী জানিয়েছে, সৈন্যদের অভিযানের আগে এলাকাটিতে বিমান হামলা চালানো হয়। কিন্তু তারপরও পাল্টা হামলার শিকার হতে হলো।

নেতজাহ ইয়েহুদা সৈন্যরা গাজা ডিভিশনের উত্তর ব্রিগেডের অধীনে কাজ করে। বেইত হানুনে ৬৪৬তম রিজার্ভ প্যারাট্রুপার্স ব্রিগেডের সঙ্গে একটি আক্রমণে অংশ নিচ্ছে তারা। এ অভিযানের লক্ষ্য হলো, এলাকায় অবশিষ্ট স্বাধীনতাকামী যোদ্ধাদের সম্পূর্ণ নির্মূল করা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ