শিরোনাম
সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব প্রতিরোধে সমাজকেই এগিয়ে আসার আহ্বান জানিয়ে রংপুরে সভা দেশের বিরোধী দল স্বৈরাচার শেখ হাসিনার ভাষায় কথা বলছে …. রংপুরে এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল বেরোবিতে ছাত্রদল-ছাত্রশিবিরের মধ্যে সংঘাত এড়াতে ক্যাম্পাসে ১৪৪ ধারা জারি চেয়ে প্রশাসনের আবেদন বহুল প্রত্যাশিত কারমাইকেল কলেজের মূল ফটক নির্মাণ কাজের ভিত্তি প্রস্তরের উদ্বোধন রংপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ২৫ পরিবার পেল বিআরটিএ’র ১ কোটি ৩ লাখ টাকা জমি বিরোধের জেরে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ রংপুরে ১’শ শয্যার আধুনিক শিশু হাসপাতাল চালুর প্রস্তুতি স্বাস্থ্য মন্ত্রণালয়ের জনবল সংকট দূর করতে স্বাস্থ্যখাতে অধিক বরাদ্দ রেখেছে সরকার …. রংপুরে দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী রংপুর নগরবাসীর ভোগান্তি দূর করতে ভাঙা সড়ক সংস্কার কাজ শুরু রংপুরে সাংবাদিকদের সাথে পুলিশ কমিশনারের সংবাদ সম্মেলন
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৩:০৩ পূর্বাহ্ন

পিআর পদ্ধতিতে নির্বাচনসহ ৫ দফা দাবি আদায়ে রাজপথে থাকব

ডেস্ক রিপোর্ট / ১৪২ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৫

জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেন পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচন, প্রয়োজনীয় রাষ্ট্রসংস্কার ও জুলাই সনদের আইনী ভিত্তি এবং দৃশ্যমান বিচার সহ ৫ দফা দাবি আদায় না হওয়া পর্যন্ত রাজপথে থাকবে জামায়াতে ইসলামী।

সোমবার জুরাইন রেলগেট সংলগ্ন বিক্রমপুর প্লাজা চত্বরে ঢাকা-০৪ আসনে ইসলামী আন্দোলনের গণসমাবেশে তিনি এই ঘোষণা দেন।

রাজধানীর জুরাইনে ইসলামী আন্দোলন বাংলাদেশের গণসমাবেশে যোগ দিয়ে মিয়া গোলাম পরওয়ার বলেন, বিএনপি ছাড়া দেশের ৭০ শতাংশ মানুষ পিআরের পক্ষে রয়েছে। পিআর বাস্তবায়নে প্রয়োজনে গণভোট আয়োজনের কথা ও জানান তিনি।

ইসলামী আন্দোলনের আমীর মুফতি রেজাউল করীম বলেন, বাংলাদেশের মানুষ পিআর পদ্ধতির নির্বাচন চায়। সংস্কার, বিচার ছাড়া নির্বাচন হলে সবকিছু আগের মতোই থেকে যাবে

এসময় তিনি আরও বলেন, ডাকসু জাকসুতে একটি দলের অপমানজনক কলঙ্কের উদাহরণ সৃষ্টি হয়েছে। আগামী সংসদ নির্বাচনেও তাদের এমন ভরাডুবি হবে। বিগত শাসকের সময়ে দেশ পরিচালনায় মানুষের কল্যাণের বিষয়গুলো না থাকলেও গণঅভ্যুত্থান থেকে মানুষ কল্যাণকর রাষ্ট্রের স্বপ্ন দেখে। যা যুগপৎ আন্দোলনের মধ্যে দিয়ে বাস্তবায়ন সম্ভব।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ