শিরোনাম
রংপুরে নিখোঁজের একদিন পর শিশু সানজিদার লাশ উদ্ধার জমি নিয়ে বিরোধে হামলায় নারীসহ গুরুতর আহত ৫ রংপুরে পল্লী উন্নয়ন কর্মকর্তার ওপর হামলা, থানায় অভিযোগ হিমাগার ভাড়া বৃদ্ধির প্রতিবাদে রংপুরে রাস্তায় আলু ফেলে চাষীদের বিক্ষোভ-মহাসড়ক অবরোধ রংপুরে ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু হোটেল কর্মচারীকে পিটিয়ে হত্যা করেছে মালিক মিঠাপুকুরে মিশুক ছিনতাইকারী নারী আটক ব্র্যাক সীডের উদ্যোগে টেকসই ও নিরাপদ কৃষি কর্মশালা অনুষ্ঠিত ইন্টার্ণদের মাসিক ভাতা বৃদ্ধিসহ ৬ দফা দাবীতে রংপুরে কর্মবিরতি, বিক্ষোভ ও মানববন্ধন রমেক হাসপাতালে হামের উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃত্যু
রবিবার, ২১ জুন ২০২৬, ০৫:১৯ পূর্বাহ্ন

পাকিস্তানে প্রবল ঝড়-বৃষ্টি, নিহত ৩২

ডেস্ক রিপোর্ট / ১৪৪ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ৩০ মে, ২০২৫

এক সপ্তাহ ধরে চলা প্রবল ঝড় ও ভারী বৃষ্টির কারণে পাকিস্তানে অন্তত ৩২ জন মানুষ নিহত হয়েছেন। একইসঙ্গে আহত হয়েছেন ১৫০ জনের বেশি মানুষ। সর্বশেষ বৃহস্পতিবার (২৯ মে) অন্তত পাঁচজনের মৃত্যু হয়েছে বলে খবর পাওয়া গেছে।

উত্তর-পশ্চিমাঞ্চলের খাইবার পাখতুনখোয়া প্রদেশের দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানিয়েছে, বৃহস্পতিবার প্রবল বৃষ্টিপাত ও দমকা হাওয়ায় বিভিন্ন জেলায় অন্তত পাঁচজন প্রাণ হারিয়েছেন। এর আগে গত মঙ্গলবার ভারী বৃষ্টিতে ১০ জন এবং গত শনিবার ১৪ জনের মৃত্যু হয়।

এ ছাড়া বুধবার সিন্ধু প্রদেশের হায়দরাবাদে তিন শিশু নিহত হয়েছে বলে জানা গেছে। বেশিরভাগ মৃত্যুই ঘটেছে দেয়াল ও ছাদ ধসে পড়ে। এছাড়া, তীব্র বাতাসে ছিটকে পড়া সৌর প্যানেলের আঘাতে দুইজনের প্রাণ গেছে।

জলবায়ু পরিবর্তনের জন্য অন্যতম ঝুঁকিপূর্ণ দেশের তালিকায় রয়েছে পাকিস্তান। ফলে আবহাওয়াজনিত দুর্যোগ ক্রমেই বাড়ছে দেশটিতে। জাতীয় আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, পাকিস্তানের উত্তর ও মধ্যাঞ্চলে শনিবার পর্যন্ত ঝড়ো আবহাওয়া অব্যাহত থাকতে পারে।

পাকিস্তানে প্রতি বছরই এমন দুর্যোগে প্রাণহানির ঘটনা ঘটে। তবে এবারের ঝড়-তুফান আগের বছরগুলোর তুলনায় প্রবল এবং অস্বাভাবিক যা ঘনঘন আঘাত হানছে দেশটিতে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ