শিরোনাম
দেশের বিরোধী দল স্বৈরাচার শেখ হাসিনার ভাষায় কথা বলছে …. রংপুরে এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল বেরোবিতে ছাত্রদল-ছাত্রশিবিরের মধ্যে সংঘাত এড়াতে ক্যাম্পাসে ১৪৪ ধারা জারি চেয়ে প্রশাসনের আবেদন বহুল প্রত্যাশিত কারমাইকেল কলেজের মূল ফটক নির্মাণ কাজের ভিত্তি প্রস্তরের উদ্বোধন রংপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ২৫ পরিবার পেল বিআরটিএ’র ১ কোটি ৩ লাখ টাকা জমি বিরোধের জেরে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ রংপুরে ১’শ শয্যার আধুনিক শিশু হাসপাতাল চালুর প্রস্তুতি স্বাস্থ্য মন্ত্রণালয়ের জনবল সংকট দূর করতে স্বাস্থ্যখাতে অধিক বরাদ্দ রেখেছে সরকার …. রংপুরে দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী রংপুর নগরবাসীর ভোগান্তি দূর করতে ভাঙা সড়ক সংস্কার কাজ শুরু রংপুরে সাংবাদিকদের সাথে পুলিশ কমিশনারের সংবাদ সম্মেলন সংবিধান অনুযায়ী যথা সময়ে রাষ্ট্রপতি নির্বাচন হবে ..রংপুরে এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ১১:০৮ পূর্বাহ্ন

নেপালে ছাত্রদের বিক্ষোভ: পদত্যাগ করলেন নেপালের স্বরাষ্ট্রমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক / ১৯২ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ৮ সেপ্টেম্বর, ২০২৫

নেপালে দুর্নীতি এবং সোশ্যাল মিডিয়ায় সরকারি বিধিনিষেধের বিরুদ্ধে জেনারেশন জেড- সদস্যদের বিক্ষোভের পর স্বরাষ্ট্রমন্ত্রী রমেশ লেখক পদত্যাগ করেছেন।

এর আগে, নেপালি কংগ্রেসের পদাধিকারীদের বৈঠকে কংগ্রেসের সাধারণ সম্পাদক গগন থাপা এবং বিশ্ব প্রকাশ শর্মা নৈতিক কারণে লেখকের পদত্যাগ দাবি করেন। কংগ্রেস সভাপতি শের বাহাদুর দেউবা নীরব ছিলেন, কিন্তু লেখক মন্ত্রিসভার বৈঠকে যাওয়ার আগে তার সিদ্ধান্তের কথা জানান।

লেখককে ১৫ জুলাই, ২০২৪ তারিখে স্বরাষ্ট্রমন্ত্রী নিযুক্ত করা হয়।

জবাবদিহিতা এবং শাসনব্যবস্থায় সংস্কারের দাবিতে তরুণ- নেতৃত্বাধীন একটি প্রচারণা হিসেবে শুরু হওয়া জেনারেল জেড বিক্ষোভ নেপালের প্রধান শহরগুলোতে ছড়িয়ে পড়ে। এক পর্যায়ে সংসদ ভবনের ভেতরে বিক্ষোভকারীরা ঢুকে পড়লে সংঘর্ষ সহিংসতায় পরিণত হয়।

সোমবার কাঠমান্ডু এবং অন্যান্য নগর কেন্দ্রগুলোতে বিক্ষোভ তীব্র আকার ধারণ করে, যেখানে পুলিশ জনতার উপর গুলি চালায়, যার ফলে ব্যাপক হতাহতের ঘটনা ঘটে এবং সরকারের উপর রাজনৈতিক চাপ তৈরি হয়।

এর আগে সোমবার কাঠমান্ডুর রাস্তায় নেমে হাজার হাজার বিক্ষোভকারী ফেসবুক, এক্স (পূর্বে টুইটার) এবং ইউটিউবসহ সামাজিক যোগাযোগ মাধ্যম প্ল্যাটফর্মের উপর নেপাল সরকারের নিষেধাজ্ঞার প্রতিবাদে বিক্ষোভ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ