শিরোনাম
বেরোবিতে ছাত্রদল-ছাত্রশিবিরের মধ্যে সংঘাত এড়াতে ক্যাম্পাসে ১৪৪ ধারা জারি চেয়ে প্রশাসনের আবেদন বহুল প্রত্যাশিত কারমাইকেল কলেজের মূল ফটক নির্মাণ কাজের ভিত্তি প্রস্তরের উদ্বোধন রংপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ২৫ পরিবার পেল বিআরটিএ’র ১ কোটি ৩ লাখ টাকা জমি বিরোধের জেরে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ রংপুরে ১’শ শয্যার আধুনিক শিশু হাসপাতাল চালুর প্রস্তুতি স্বাস্থ্য মন্ত্রণালয়ের জনবল সংকট দূর করতে স্বাস্থ্যখাতে অধিক বরাদ্দ রেখেছে সরকার …. রংপুরে দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী রংপুর নগরবাসীর ভোগান্তি দূর করতে ভাঙা সড়ক সংস্কার কাজ শুরু রংপুরে সাংবাদিকদের সাথে পুলিশ কমিশনারের সংবাদ সম্মেলন সংবিধান অনুযায়ী যথা সময়ে রাষ্ট্রপতি নির্বাচন হবে ..রংপুরে এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল রংপুরে বস্তাবন্দী অবস্থায় নারীর অর্ধগলিত লাশ উদ্ধার
শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৫:২৩ পূর্বাহ্ন

নির্বাচনে অংশগ্রহণের ঘোষণা দিলেন নেপালের ছাত্র-জনতার আন্দোলনের নেতা সুদন গুরুং

আন্তর্জাতিক ডেস্ক / ১৪৬ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৫

নেপালের সাম্প্রতিক সরকারবিরোধী জেন-জি আন্দোলনের নেতা সুদন গুরুং দেশটির আসন্ন সাধারণ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দিয়েছেন। কয়েকমাস আগে তার নেতৃত্বাধীন আন্দোলনেই নেপালের সরকারের পতন ঘটে। তিনি জনগণের সরকার প্রতিষ্ঠার লক্ষ্যে ‘শেষ পর্যন্ত লড়াই’ করার প্রতিশ্রুতি দিয়েছেন।

আল জাজিরার সাথে এক বিশেষ সাক্ষাৎকারে ৩৬ বছর বয়সী সুদন গুরুং জানান, তার দল একটি প্রচলিত রাজনৈতিক দল গঠনের পরিবর্তে দেশব্যাপী সমর্থকদের একত্রিত করে ‘পরিবর্তনের জন্য একটি আন্দোলন’ গড়ে তুলছে। মার্চের নির্বাচনে অংশ নেওয়ার কারণ হিসেবে তিনি বলেন, স্বার্থপর এবং দুর্নীতিগ্রস্ত রাজনীতিবিদদের সমন্বয়ে গঠিত পূর্ববর্তী সরকারই তাদের রাজনীতিতে আসতে বাধ্য করেছে। তিনি বলেন, “তারা যদি রাজনীতিই চায়, তবে তাই পাবে। আমরা পরবর্তী নির্বাচনে লড়ব, কারণ আমরা এখন আর পিছু হটব না।”

গুরুং মূলত নেপালের তরুণ প্রজন্মের (জেন-জি) নেতৃত্বে গড়ে ওঠা তৃণমূল আন্দোলনের মুখ হিসেবে পরিচিতি লাভ করেন। ফেসবুক, এক্স এবং ইউটিউবের মতো সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোকে সরকারি নিবন্ধনের আওতায় আনার কথা বলে সরকার সেগুলো বন্ধ করে দিলে দেশজুড়ে বিক্ষোভের সূত্রপাত হয়। কিন্তু এই প্রতিবাদ দ্রুতই দুর্নীতি, রাষ্ট্রীয় সহিংসতা এবং বিচারহীনতার বিরুদ্ধে ব্যাপক গণঅসন্তোষে রূপ নেয়। এই বিক্ষোভে কয়েক ডজন তরুণ নিহত এবং হাজার হাজার মানুষ আহত হন।

গুরুং বিশ্বাস করেন, তার আন্দোলন দেশ শাসনের জন্য প্রস্তুত। তার স্বেচ্ছাসেবকরা ইতোমধ্যে আইনি ও যোগাযোগ কমিটি গঠন করেছে এবং ডিসকর্ড ও ইনস্টাগ্রামের মতো প্ল্যাটফর্ম ব্যবহার করে সারা দেশ থেকে নীতিগত দাবি সংগ্রহ করছে।

গুরুং স্বতন্ত্র প্রার্থী হিসেবে নয়, বরং দল হিসেবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার পরিকল্পনা করছেন। তিনি বলেন, “আমি যদি শুধু স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করি, তাহলে আমাদের সাথে এই যুবশক্তি থাকবে না। একসাথে আমরা আরও শক্তিশালী।”

দুর্নীতিবিরোধী এজেন্ডার বাইরেও তার আন্দোলন নেপালের পর্যটন খাতের উন্নয়ন এবং প্রতিবেশী ভারত ও চীনের সাথে বাহ্যিক হস্তক্ষেপ ছাড়া সুসম্পর্ক জোরদার করার উপর গুরুত্ব দেবে।

 

তথ্য: আল-জাজিরা


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ