শিরোনাম
বেরোবিতে ছাত্রদল-ছাত্রশিবিরের মধ্যে সংঘাত এড়াতে ক্যাম্পাসে ১৪৪ ধারা জারি চেয়ে প্রশাসনের আবেদন বহুল প্রত্যাশিত কারমাইকেল কলেজের মূল ফটক নির্মাণ কাজের ভিত্তি প্রস্তরের উদ্বোধন রংপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ২৫ পরিবার পেল বিআরটিএ’র ১ কোটি ৩ লাখ টাকা জমি বিরোধের জেরে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ রংপুরে ১’শ শয্যার আধুনিক শিশু হাসপাতাল চালুর প্রস্তুতি স্বাস্থ্য মন্ত্রণালয়ের জনবল সংকট দূর করতে স্বাস্থ্যখাতে অধিক বরাদ্দ রেখেছে সরকার …. রংপুরে দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী রংপুর নগরবাসীর ভোগান্তি দূর করতে ভাঙা সড়ক সংস্কার কাজ শুরু রংপুরে সাংবাদিকদের সাথে পুলিশ কমিশনারের সংবাদ সম্মেলন সংবিধান অনুযায়ী যথা সময়ে রাষ্ট্রপতি নির্বাচন হবে ..রংপুরে এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল রংপুরে বস্তাবন্দী অবস্থায় নারীর অর্ধগলিত লাশ উদ্ধার
শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৩:১৫ পূর্বাহ্ন

নির্বাচনের রোডম্যাপ ঘোষণায় বিএনপি খুশি : মির্জা ফখরুল

ডেস্ক রিপোর্ট / ২৪৭ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৮ আগস্ট, ২০২৫

এয়োদশ সংসদ নির্বাচনের ভোট প্রস্তুতিতে নির্বাচন কমিশনের রোড ম্যাপ ঘোষণায় ‘বিএনপি খুশি’ বলে জানিয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বৃহস্পতিবার গণমাধ্যমকে দেয়া তাৎক্ষনিক প্রতিক্রিয়ায় বিএনপি মহাসচিব এমনটাই বলেন। তিনি বলেন, রোডম্যাপ ঘোষণা হয়েছে। আমরা এতে আশাবাদী হয়েছি যে, এই রোডম্যাপ থেকে বুঝা যায় যে, নির্বাচন কমিশন ফেব্রুয়ারিতেই নির্বাচন করার জন্য প্রস্তুতি গ্রহন করেছে। মূল কথা হচ্ছে যে, আমরা খুশি।

রোডম্যাপ ঘোষণাকে জনগণের জন্য সুসংবাদ হিসেবে দেখছেন কিনা জানতে চাইলে মির্জা ফখরুল বলেন, ‘ জি ’।

এর আগে বৃহস্পতিবার দুপুরে নির্বাচন কমিশন ভবনে নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ এয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে বিস্তারিত কর্ম পরিকল্পনা বা রোডম্যাপ ঘোষণা করেন। গত বুধবার প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনের নেতৃত্বে নির্বাচন কমিশন এই রোডম্যাপ অনুমোদন করে। দুই ডজন কাজের পরিকল্পনার মধ্যে সেপ্টেম্বরের শেষ সপ্তাহে রাজনৈতিক দলসহ অংশীজনদের সঙ্গে সংলাপের কথাও রয়েছে।

সংলাপ, মত বিনিময়, মিটিং, ব্রিফিং, প্রশিক্ষণ, মুদ্রণ, বাজেট বরাদ্দ, আইটিভিত্তিক প্রস্তুতি, প্রচারণা, সমন্বয় সেল, আন্তঃমন্ত্রণালয় বৈঠক থেকে যাবতীয় কর্মপরিকল্পনা মাথায় রেখে উল্লেখযোগ্য খাত ও বাস্তবায়নসূচি রোডম্যাপে স্থান পেয়েছে।

বিএনপি মহাসচিবের মতো দলটির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী নির্বাচনের রোডম্যাপ ঘোষণাকে ‘সুসংবাদ’ বলে মন্তব্য করেছেন। বিকেলে রাজধানীর বনানীতে এক অনুষ্ঠানে আমির খসরু মাহমুদ চৌধুরী এই বিষয়ে প্রতিক্রিয়া জানাতে গিয়ে বলে ইলেকশনের রোডম্যাপ আজকে একটা এসেছে এটা সুসংবাদ। আপনাদের সাথে আমি শেয়ার করছি আমাকে টেক্সট পাঠিয়েছে, আমি দেখলাম ইলেকশনের রোডম্যাপ।

তিনি বলেন, মানুষ এখন নির্বাচনমুখী হয়ে যাচ্ছে এবং সবাই অপেক্ষা করছে দেশে একটা নির্বাচন হোক এবং এর মাধ্যমে দেশে একটা নির্বাচিত সরকার আসবে, সংসদ প্রতিষ্ঠা হবে যে সরকার বা সংসদ জনগণের কাছে দায়বদ্ধ থাকবে, জবাবদিহি থাকবে, একাউন্টেবল থাকবে


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ