শিরোনাম
বেরোবিতে ছাত্রদল-ছাত্রশিবিরের মধ্যে সংঘাত এড়াতে ক্যাম্পাসে ১৪৪ ধারা জারি চেয়ে প্রশাসনের আবেদন বহুল প্রত্যাশিত কারমাইকেল কলেজের মূল ফটক নির্মাণ কাজের ভিত্তি প্রস্তরের উদ্বোধন রংপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ২৫ পরিবার পেল বিআরটিএ’র ১ কোটি ৩ লাখ টাকা জমি বিরোধের জেরে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ রংপুরে ১’শ শয্যার আধুনিক শিশু হাসপাতাল চালুর প্রস্তুতি স্বাস্থ্য মন্ত্রণালয়ের জনবল সংকট দূর করতে স্বাস্থ্যখাতে অধিক বরাদ্দ রেখেছে সরকার …. রংপুরে দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী রংপুর নগরবাসীর ভোগান্তি দূর করতে ভাঙা সড়ক সংস্কার কাজ শুরু রংপুরে সাংবাদিকদের সাথে পুলিশ কমিশনারের সংবাদ সম্মেলন সংবিধান অনুযায়ী যথা সময়ে রাষ্ট্রপতি নির্বাচন হবে ..রংপুরে এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল রংপুরে বস্তাবন্দী অবস্থায় নারীর অর্ধগলিত লাশ উদ্ধার
বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৭:৩১ পূর্বাহ্ন

দেশে আসো না কেন বেপ্লবি ভিউ ব্যবসায়ী বাটপাররা: নুর

ডেস্ক রিপোর্ট / ২২৭ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৯ মে, ২০২৫

বাংলাদেশের বিভিন্ন ইস্যুতে কথা বলায় বিদেশে অবস্থানরত বাংলাদেশি অনলাইন অ্যাক্টিভিস্ট ও ইউটিউবারদের কঠোর সমালোচনা করেছেন গণ-অধিকার পরিষদের সভাপতি নূরুল হক নুর। বৃহস্পতিবার (২৯ মে) নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এ প্রতিক্রিয়া জানান।

পোস্টে তিনি বলেন, এখন তো হাসিনা বা লীগ ক্ষমতায় না। তো তোমাদের এতো দেশপ্রেম, তোমরা দেশে আসো না কেন বেপ্লবি ভিউ ব্যবসায়ী বাটপাররা?

তিনি আরও বলেন, আমরা জীবনের ঝুঁকি নিয়ে রাজপথের সংগ্রামে থেকেছি, কারাবরণ করেছি আর তোমরা? গোয়েন্দা সংস্থার সাথে আপোষ করে নিরাপদে দেশ থেকে বিদেশ গিয়ে রাজনৈতিক আশ্রয় নিয়ে ভিডিও বানিয়েছো, ভিউকে কাজে লাগিয়ে চটকদার কথা বলে ফেসবুক-ইউটিউব থেকে ডলারও কামিয়েছো, আবার বিভিন্ন মানুষ থেকে অর্থও নিয়েছো।

গণ-অধিকার পরিষদের সভাপতি বলেন, এতো দেশপ্রেম ও সততা আর বীরত্ব থাকলে দেশে আসো। ধান্দাবাজি পরিহার করে দেশের পরিবর্তনে কাজ কর।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ