শিরোনাম
বেরোবিতে ছাত্রদল-ছাত্রশিবিরের মধ্যে সংঘাত এড়াতে ক্যাম্পাসে ১৪৪ ধারা জারি চেয়ে প্রশাসনের আবেদন বহুল প্রত্যাশিত কারমাইকেল কলেজের মূল ফটক নির্মাণ কাজের ভিত্তি প্রস্তরের উদ্বোধন রংপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ২৫ পরিবার পেল বিআরটিএ’র ১ কোটি ৩ লাখ টাকা জমি বিরোধের জেরে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ রংপুরে ১’শ শয্যার আধুনিক শিশু হাসপাতাল চালুর প্রস্তুতি স্বাস্থ্য মন্ত্রণালয়ের জনবল সংকট দূর করতে স্বাস্থ্যখাতে অধিক বরাদ্দ রেখেছে সরকার …. রংপুরে দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী রংপুর নগরবাসীর ভোগান্তি দূর করতে ভাঙা সড়ক সংস্কার কাজ শুরু রংপুরে সাংবাদিকদের সাথে পুলিশ কমিশনারের সংবাদ সম্মেলন সংবিধান অনুযায়ী যথা সময়ে রাষ্ট্রপতি নির্বাচন হবে ..রংপুরে এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল রংপুরে বস্তাবন্দী অবস্থায় নারীর অর্ধগলিত লাশ উদ্ধার
মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৮:৩৯ অপরাহ্ন

দেশের হয়ে আর খেলতে পারবে না সাকিব, বিসিবিকে নির্দেশনা দেয়া হবে: ক্রীড়া উপদেষ্টা

ডেস্ক রিপোর্ট / ২২৫ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৫

আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া-সাকিব আল হাসানের ফেসবুক যুদ্ধ। যার শুরুটা রোববার রাতে সাকিবের একটি পোস্টকে কেন্দ্র করে।পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে জন্মদিনের শুভেচ্ছা জানান নাম্বার সেভেন্টি ফাইভ। এরপর দুজনের পাল্টাপাল্টি স্ট্যাটাসে উত্তপ্ত হয় সামাজিক যোগাযোগ মাধ্যম। সেখানে সাকিবকে আক্রমণ করেন সারজিস আলম, হাসনাত আবদুল্লাহ, সাদিক কায়েমের মত জুলাই বিপ্লবের অগ্রসেনানীরা।

সোমবার (২৯ সেপ্টেম্বর) বিকেলে সাকিবকে ইঙ্গিত দিয়ে আবারও নিজের ফেসবুক আইডিতে পোস্ট দেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ। যেখানে তার সাথে সাকিবের রাজনীতিতে জড়ানো নিয়ে কথোপকথনের অংশ তুলে ধরেন। শুধু ভালো ক্রিকেটার বলেই খুনিদের এনডোর্স করা ছাড়াও শেয়ার মার্কেট কেলেঙ্কারি, মানি লন্ডারিং, ফাইনানশিয়াল ফ্রড করা কাউকে পুনর্বাসনের সুযোগ নেই বলে স্পষ্ট জানিয়ে দেন তিনি।

দুজনের ফেসবুক যুদ্ধ নিয়ে চ্যানেল 24 কে দেয়া এক সাক্ষাৎকারে বেশকিছু বিষয়ে বলেছেন আসিফ মাহমুদ। তার মতে, সাকিব এখনও আওয়ামী লীগকে ধারন করে বলেই ফ্যাসিস্ট শেখ হাসিনার জন্মদিনে শুভেচ্ছা জানিয়েছেন। তাই সাকিব যেন আর কখনও বাংলাদেশের জার্সি গায়ে দিতে না পারেন, সেজন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি) মন্ত্রণালয়ের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে নির্দেশনা দেয়ার কথাও জানিয়েছেন তিনি।

আসিফ বলেছেন, ‘যতবার তিনি দেশে আসার জন্য চেয়েছেন, খেলার জন্য চেয়েছেন, বলেছেন ‘‘আমাকে জোর করে নমিনেশন দেয়া হয়েছে। আমি রাজনীতির সাথে জড়িত না। আমি শুধু এমপি ইলেকশনটা করেছি এলাকার মানুষের জন্য কাজ করতে চেয়েছি।’’ কিন্তু আসল সত্যটা তো হচ্ছে, তিনি আসলে আওয়ামী রাজনীতির সঙ্গে আষ্টেপৃষ্ট ভাবে জড়িত, যার প্রমাণ আমরা পেলাম।’

এদিকে জুলাই আন্দোলনের পর পরিবার নিয়ে দেশের বাইরে থাকা সাকিবের সাথেও যোগাযোগ করা হয়। শেখ হাসিনাকে জন্মদিনে শুভেচ্ছা জানানোর বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, মতপ্রকাশের অধিকার সবার আছে। একটা রাজনৈতিক দলের অংশ হিসেবে এমন স্ট্যাটাস ভুলও মনে করেন না জাতীয় দলের সাবেক এই অধিনায়ক।

চ্যানেল 24 কে মুঠোফোনে সাকিব বলেন, ‘সে (শেখ হাসিনা) তো সবসময় সিরিয়াসলি খেলা ফলো করেছে, খেলা দেখসে। তাই না? খেলার সাথে যুক্ত ছিল এবং ওতপ্রোতভাবেই যুক্ত ছিল। তো সেখান থেকেই একটা সম্পর্ক হইসে। সেটা রাজনীতির আগে থেকেই। সেই জায়গা থেকে আমি একজনকে উইশ করতেই পারি। তাছাড়া অন্য কোনো উদ্দেশ্য, কাউকে কোনো ইঙ্গিত, এমন কোনো কিছুই না।’

এদিকে ভার্চুয়াল যুদ্ধের মাঝেই দু;সংবাদ শুনতে হয়েছে সাকিবকে। অর্থ পাচারসহ অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধানে নতুন কমিটি গঠন করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। তবে বড় ধাক্কাটা আসতে যাচ্ছে ক্রিকেট বোর্ড থেকে। ক্রীড়া উপদেষ্টা নিশ্চিত করেছেন মন্ত্রণালয় থেকে বিসিবিকে আনুষ্ঠানিকভাবে জানানো হবে, সাকিব যেন আর কখনও লাল-সবুজ জার্সি গায়ে দিতে না পারে।

এ প্রসঙ্গে আসিফ মাহমুদ বলেন, ‘তাকে বাংলাদেশের পতাকা বহন করতে দেয়া যাবে না। বাংলাদেশের জার্সির পরিচয় বহন করতে দেয়া, এটা আমার পক্ষে কোনোভাবেই সুযোগ করে দেয়া সম্ভব না। ইতোপূর্বে এটা আমি বিসিবিকে না বললেও এখন আমার বোর্ডের প্রতি স্পষ্ট নির্দেশনা থাকবে, সাকিব আল হাসান আর কখনও বাংলাদেশ টিমে খেলতে পারবেন না।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ