শিরোনাম
বেরোবিতে ছাত্রদল-ছাত্রশিবিরের মধ্যে সংঘাত এড়াতে ক্যাম্পাসে ১৪৪ ধারা জারি চেয়ে প্রশাসনের আবেদন বহুল প্রত্যাশিত কারমাইকেল কলেজের মূল ফটক নির্মাণ কাজের ভিত্তি প্রস্তরের উদ্বোধন রংপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ২৫ পরিবার পেল বিআরটিএ’র ১ কোটি ৩ লাখ টাকা জমি বিরোধের জেরে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ রংপুরে ১’শ শয্যার আধুনিক শিশু হাসপাতাল চালুর প্রস্তুতি স্বাস্থ্য মন্ত্রণালয়ের জনবল সংকট দূর করতে স্বাস্থ্যখাতে অধিক বরাদ্দ রেখেছে সরকার …. রংপুরে দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী রংপুর নগরবাসীর ভোগান্তি দূর করতে ভাঙা সড়ক সংস্কার কাজ শুরু রংপুরে সাংবাদিকদের সাথে পুলিশ কমিশনারের সংবাদ সম্মেলন সংবিধান অনুযায়ী যথা সময়ে রাষ্ট্রপতি নির্বাচন হবে ..রংপুরে এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল রংপুরে বস্তাবন্দী অবস্থায় নারীর অর্ধগলিত লাশ উদ্ধার
শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৩:২৯ অপরাহ্ন

দুর্গা বিসর্জনের সময় ১০ শিশুসহ ১৩ জনের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক / ১৭৭ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ৩ অক্টোবর, ২০২৫

ভারতে দেবি দুর্গার প্রতিমা বিসর্জনের সময় দুটি পৃথক দুর্ঘটনায় কমপক্ষে ১৩ জনের মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে ১০ জনই শিশু।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, ভারতের মধ্যপ্রদেশের উজ্জানের ইঙ্গোরিয়াতে একটি ট্রাক্টর-ট্রলিতে করে দুর্গা বিসর্জন দিতে যাচ্ছিলেন ভক্তরা। ওই সময় ট্রাক্টরটি রেলিংয়ে ধাক্কা খেয়ে চাম্বাল নদীতে পড়ে যায়। ১২ বছর বয়সী এক শিশু ভুল করে ট্রাক্টরটি চালু করে ফেললে এ ঘটনা ঘটে।

ওই সময় নদীতে পড়ে যায় ১২ শিশু। স্থানীয় বাসিন্দারা ১১ জনকে উদ্ধার করতে পারে, এরমধ্যে দুজন চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। এছাড়াও এক শিশু এখনো নিখোঁজ রয়েছে।

নিখোঁজে শিশুটির সন্ধানে পুলিশ এবং রাজ্য দুর্যোগ প্রতিক্রিয়া বাহিনী (এসডিআরএফ) নদীতে অভিযান চালাচ্ছে এবং একটি ক্রেনের মাধ্যম ডুবে যাওয়া গাড়িটিকে টেনে বের করা হয়েছে।

অন্যদিকে খানদাওয়া বিভাগের পান্দানা তহসিলের আরেকটি দুর্ঘটনায় ১১ জন নিহত হয়েছেন। আরদলা ও জামিলের ২০ থেকে ২৫ গ্রামবাসী ট্রাক্টর-ট্রলিতে করে দুর্গা বিসর্জন দিতে যাচ্ছিলেন। তখন তাদের ট্রাক্টরটি রাস্তার পাশের একটি পুকুরে পড়ে যায়। সেখান থেকে ১১ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে, যারমধ্যে ৮ মেয়ে শিশু রয়েছে। ক্রেন দিয়ে পুকুর থেকে ট্রাক্টরটি উদ্ধার করা হয়েছে। তবে এখনো কয়েকজন নিখোঁজ রয়েছেন।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, অতিরিক্ত মানুষ ওঠার কারণেই ট্রলিটি পুকুরে উল্টে যায়। পুলিশ এবং জেলা প্রশাসনের দল ঘটনাস্থলে পৌঁছেছে এবং তদন্ত চলছে।

রাজ্যর মুখ্যমন্ত্রী মোহন যাদব মৃত্যির ঘটনায় শোক প্রকাশ করেছেন এবং ঘটনাগুলোকে অত্যন্ত দুঃখজনক বলে অভিহিত করেছেন। তিনি নিহতদের প্রতিটি পরিবারকে ৪ লাখ রুপি ক্ষতিপূরণ এবং আহতদের নিকটস্থ হাসপাতালে দ্রুত চিকিৎসা দেওয়ার নির্দেশ দিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ