শিরোনাম
বেরোবিতে ছাত্রদল-ছাত্রশিবিরের মধ্যে সংঘাত এড়াতে ক্যাম্পাসে ১৪৪ ধারা জারি চেয়ে প্রশাসনের আবেদন বহুল প্রত্যাশিত কারমাইকেল কলেজের মূল ফটক নির্মাণ কাজের ভিত্তি প্রস্তরের উদ্বোধন রংপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ২৫ পরিবার পেল বিআরটিএ’র ১ কোটি ৩ লাখ টাকা জমি বিরোধের জেরে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ রংপুরে ১’শ শয্যার আধুনিক শিশু হাসপাতাল চালুর প্রস্তুতি স্বাস্থ্য মন্ত্রণালয়ের জনবল সংকট দূর করতে স্বাস্থ্যখাতে অধিক বরাদ্দ রেখেছে সরকার …. রংপুরে দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী রংপুর নগরবাসীর ভোগান্তি দূর করতে ভাঙা সড়ক সংস্কার কাজ শুরু রংপুরে সাংবাদিকদের সাথে পুলিশ কমিশনারের সংবাদ সম্মেলন সংবিধান অনুযায়ী যথা সময়ে রাষ্ট্রপতি নির্বাচন হবে ..রংপুরে এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল রংপুরে বস্তাবন্দী অবস্থায় নারীর অর্ধগলিত লাশ উদ্ধার
বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ১০:৫৪ পূর্বাহ্ন

দীর্ঘ ১০ মাস পর প্রকাশ্যে ওবায়দুল কাদের

ডেস্ক রিপোর্ট / ২১২ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ৩০ জুন, ২০২৫

গত বছরের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে প্রকাশ্যে দেখা যায়নি। কিন্তু সম্প্রতি তিনি প্রকাশ্যে এসে বর্তমান সরকারের সমালোচনা করছেন।

রবিবার (২৯ জুন) নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সিদ্দিকী নাজমুল আলম সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এ সংক্রান্ত একটি ভিডিও শেয়ার করেন।

ভিডিও ক্যাপশনে তিনি লেখেন, দীর্ঘ ১০ মাস পর প্রকাশ‍্যে এলেন দলের সাধারণ সম্পাদক।

এদিকে, সিদ্দিকী নাজমুল আলমের শেয়ার করা ভিডিওতে দেখা যায়, ওবায়দুল কাদের বলছেন- আওয়ামী লীগকে বাদ দিয়ে বাংলাদেশে গ্রহণযোগ্য ও বিশ্বাসযোগ্য নির্বাচন হতে পারে না। তারা (সরকার) আদৌ নির্বাচন দিবে কিনা সে ব্যাপারে আমরা যথেষ্ট সন্ধিহান। নির্বাচনের নামে তাদের যে অশুভ ঐক্য, এই ঐক্যকে নিয়ে তারা আজ সংস্কারের নামে গোটা জাতিকে বিভ্রান্ত করছে। আজকে বিচারের নামে ক্যাঙ্গারো কোড বসিয়ে প্রহসন চালানো হচ্ছে। এই ধারা আমরা গুঁড়িয়ে দিব এবং এর বিরুদ্ধে আমাদের প্রতিরোধ চলবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ