শিরোনাম
দেশের বিরোধী দল স্বৈরাচার শেখ হাসিনার ভাষায় কথা বলছে …. রংপুরে এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল বেরোবিতে ছাত্রদল-ছাত্রশিবিরের মধ্যে সংঘাত এড়াতে ক্যাম্পাসে ১৪৪ ধারা জারি চেয়ে প্রশাসনের আবেদন বহুল প্রত্যাশিত কারমাইকেল কলেজের মূল ফটক নির্মাণ কাজের ভিত্তি প্রস্তরের উদ্বোধন রংপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ২৫ পরিবার পেল বিআরটিএ’র ১ কোটি ৩ লাখ টাকা জমি বিরোধের জেরে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ রংপুরে ১’শ শয্যার আধুনিক শিশু হাসপাতাল চালুর প্রস্তুতি স্বাস্থ্য মন্ত্রণালয়ের জনবল সংকট দূর করতে স্বাস্থ্যখাতে অধিক বরাদ্দ রেখেছে সরকার …. রংপুরে দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী রংপুর নগরবাসীর ভোগান্তি দূর করতে ভাঙা সড়ক সংস্কার কাজ শুরু রংপুরে সাংবাদিকদের সাথে পুলিশ কমিশনারের সংবাদ সম্মেলন সংবিধান অনুযায়ী যথা সময়ে রাষ্ট্রপতি নির্বাচন হবে ..রংপুরে এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৭:৪৮ অপরাহ্ন

দিল্লি থেকে নির্বাচন বানচালের ষড়যন্ত্র করতে পারে আওয়ামী লীগ

ডেস্ক রিপোর্ট / ১২৭ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ১২ সেপ্টেম্বর, ২০২৫

নির্বাচন বানচালে আওয়ামী লীগ দিল্লি থেকে ষড়যন্ত্র করতে পারে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, ‘জাতীয় নির্বাচন বানচালে দিল্লি থেকে ষড়যন্ত্র করতে পারে আওয়ামী লীগ। তবে জনগণ তা প্রতিহত করবে। তখন আওয়ামী লীগ নিশ্চিহ্ন হয়ে যাবে।

বিএনপি মহাসচিব বলেন, ‘আওয়ামী লীগ জন্মের পর থেকেই সন্ত্রাসী কার্যক্রম করে আসছে। ভারতে বসে শেখ হাসিনা যেসব কথাবার্তা বলছে, যেসব কার্যকলাপ করছে, এগুলো আওয়ামী লীগের জন্য চরম ক্ষতিকর হচ্ছে। সে (শেখ হাসিনা) যদি ক্ষমা চেয়ে বলতো আমরা ভুল করেছি, কিছু ভালো লোককে সামনে এগিয়ে দিয়ে রাজনীতি করার চেষ্টা করতো, তাহলে ভালো হতো।

দলটি নিজেরাই নিজেদের ক্ষতি করছে।’

দুই ছাত্র উপদেষ্টার প্রসঙ্গ টেনে ফখরুল বলেন, ‘তাদের ব্যাপারে আমরা আগেই বলেছি। ড. ইউনূসের দায়িত্ব হবে নিরপেক্ষতা বজায় রাখতে তাদের সরিয়ে দেওয়া। তা না হলে প্রশ্ন উঠবেই।

তিনি বলেন, ‘নির্বাচন হওয়া নিয়ে সবার সমর্থন করা উচিত। অন্যথায় এই জাতি চরম বিপদের সম্মুখীন হবে। যেটা কাটিয়ে ওঠা এই জাতির জন্য সম্ভব হবে কিনা সন্দেহ আছে।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ