শিরোনাম
বেরোবিতে ছাত্রদল-ছাত্রশিবিরের মধ্যে সংঘাত এড়াতে ক্যাম্পাসে ১৪৪ ধারা জারি চেয়ে প্রশাসনের আবেদন বহুল প্রত্যাশিত কারমাইকেল কলেজের মূল ফটক নির্মাণ কাজের ভিত্তি প্রস্তরের উদ্বোধন রংপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ২৫ পরিবার পেল বিআরটিএ’র ১ কোটি ৩ লাখ টাকা জমি বিরোধের জেরে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ রংপুরে ১’শ শয্যার আধুনিক শিশু হাসপাতাল চালুর প্রস্তুতি স্বাস্থ্য মন্ত্রণালয়ের জনবল সংকট দূর করতে স্বাস্থ্যখাতে অধিক বরাদ্দ রেখেছে সরকার …. রংপুরে দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী রংপুর নগরবাসীর ভোগান্তি দূর করতে ভাঙা সড়ক সংস্কার কাজ শুরু রংপুরে সাংবাদিকদের সাথে পুলিশ কমিশনারের সংবাদ সম্মেলন সংবিধান অনুযায়ী যথা সময়ে রাষ্ট্রপতি নির্বাচন হবে ..রংপুরে এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল রংপুরে বস্তাবন্দী অবস্থায় নারীর অর্ধগলিত লাশ উদ্ধার
বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৩:২৮ অপরাহ্ন

থালাপতি বিজয়ের জনসভায় পদদলিত হয়ে নিহত ৩৯, মুখ খুললেন অভিনেতা

আন্তর্জাতিক ডেস্ক / ১৮১ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৫

রাজনীতিতে নাম লিখিয়ে একের পর এক লঙ্কাকাণ্ড ঘটিয়ে চলেছেন দক্ষিণী সুপারস্টার অভিনেতা থালাপতি বিজয়। কড়া সমালোচনার মাধ্যমে বিরোধী দলের ওপর চাপ সৃষ্টি করেছেন। অন্যদিকে তার দলের সমাবেশ ঘিরে স্বজন হারানোর চিৎকারে আকাশ বাতাস ভরে উঠেছে।

শনিবার (২৭ সেপ্টেম্বর) তামিলনাড়ুর করুর জেলায় বিজয়ের রাজনৈতিক সমাবেশে পদদলিত হয়ে অন্তত ৩৬ জনের মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে ৮ জন শিশু এবং ১৬ জন নারী রয়েছেন। কর্মকর্তাদের বরাতে জানা যায়, প্রায় অর্ধশতাধিক মানুষ আহত হয়েছেন। তাদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

তামিলাগা ভেট্ট্রি কাজগম’-এর সমাবেশে যোগ দিতে সকাল থেকে বিজয়ের সমর্থকরা সমাবেশস্থলে ভিড় জমান। অনেকে প্রায় ছয় ঘণ্টা অপেক্ষা করেছিলেন। কিন্তু বিজয়ের আগমন দেরি হওয়ায় ভিড় নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। তখনোই দুর্ঘটনাটি ঘটে।

সমাবেশে পদদলিত হয়ে প্রাণহানির ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন থালাপতি বিজয়। সামাজিকমাধ্যম এক শোক বার্তায় তিনি লিখেছেন, ‘আমার হৃদয় ভেঙে গেছে। এই অসহনীয় যন্ত্রণার কথা ভাষায় বর্ণনা করা যায় না। করুরে প্রাণ হারানো আমার প্রিয় ভাই-বোনদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। হাসপাতালে চিকিৎসাধীনদের দ্রুত আরোগ্য কামনা করছি।’

ঘটনার খবর পেয়ে তামিলনাড়ুর স্বাস্থ্যমন্ত্রী এম সুব্রামানিয়ান দ্রুত করুরে পৌঁছান। এর আগে সামাজিকমাধ্যম তামিলনাড়ু মুখ্যমন্ত্রী লিখেছেন, ‘করুর থেকে আসা খবর অত্যন্ত উদ্বেগজনক। পদদলিত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন বহু মানুষ। তাদের দ্রুত চিকিৎসা নিশ্চিত করতে নির্দেশ দেওয়া হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ