শিরোনাম
রংপুরে ব্যাপক উৎসাহ উদ্দীপনায় টিসিএ মিডিয়াকাপ-২০২৬ শুরু নিয়োগ বিজ্ঞপ্তি | |Katha24.com || Katha Media বন্ধ কলকারখানা চালুর উদ্যোগ নিয়েছি: প্রধানমন্ত্রী রংপুরে নকলমুক্ত পরিবেশে এসএসসি ও সমমানের প্রথম পরীক্ষা অনুষ্ঠিত জাতীয় সংসদে আজ পাস হলো ২৪টি বিল, চলতি অধিবেশনে মোট ৯১টি বিল অনুমোদিত রাজশাহী ও রংপুর বিভাগের নারী সাংবাদিকদের নিয়ে তৃণমূল পর্যায়ের নির্বাচন রিপোর্টিং বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে প্রধানমন্ত্রী সর্বোচ্চ গুরুত্ব দিয়েছেন … রংপুর সিটি কর্পোরেশনের প্রশাসক ডন রংপুরে জমি দখলকে কেন্দ্র করে হামলা, বৃদ্ধ ও কিশোরীসহ আহত অনেকে মিঠাপুকুরে বসতভিটায় হামলা: গাছ কেটে লাখ টাকার ক্ষতি, প্রাণনাশের হুমকির অভিযোগ রংপুরে ঈদুল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত
বুধবার, ০৬ মে ২০২৬, ০৬:৩২ অপরাহ্ন

তিস্তা প্রকল্প বাস্তবায়ন করতেই হবে লক্ষাধিক কৃষকের স্বার্থে: পরিবেশ উপদেষ্টা

রাকিবুল হাসান পরাগ স্টাফ রিপোর্টার / ১২৮ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ১৯ জানুয়ারী, ২০২৬

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক উপদেষ্টা ডা. রেজওয়ানা হাসান বলেছেন, লক্ষাধিক কৃষকের স্বার্থ রক্ষায় তিস্তা প্রকল্প বাস্তবায়ন করতেই হবে। বর্গাচাষিরা যেন কোনোভাবেই ক্ষতিগ্রস্ত না হন, সে বিষয়ে সরকার অত্যন্ত সতর্ক রয়েছে এবং দফায় দফায় আলোচনা করে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে।
সোমবার (১৯ জানুয়ারি) দুপুরে জলবায়ু উপদেষ্টা ও বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত তিস্তা নদীর ভাঙনপ্রবণ এলাকা সরেজমিনে পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি।
ডা. রেজওয়ানা হাসান বলেন, “তিস্তা প্রকল্প আমাদের বাস্তবায়ন করতেই হবে। এটি কোনো ব্যক্তিগত বা গোষ্ঠীগত স্বার্থের বিষয় নয়, বরং লক্ষাধিক কৃষকের জীবিকা ও ভবিষ্যতের সঙ্গে জড়িত। তবে বর্গাচাষিরা যেন ক্ষতিগ্রস্ত না হন, সে জন্য আমরা অত্যন্ত সচেতন। এ বিষয়ে একাধিক দফা আলোচনা হয়েছে এবং প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হচ্ছে।”
তিনি বলেন, বর্গাচাষিরা এটি তাদের অধিকার হিসেবে দাবি করতে পারেন না, কারণ প্রকল্পটি বৃহত্তর জনগোষ্ঠীর স্বার্থে। যারা সেখানে চাষাবাদ করছেন, তারা স্থায়ীভাবে ওই এলাকায় বসবাস করেন না। কেউ ভাড়া বা বর্গা নিয়ে চাষ করেন। প্রকল্প বাস্তবায়নের ফলে তারা যেন বিকল্পভাবে চাষাবাদের সুযোগ পান, সে বিষয়টি নিশ্চিত করা হবে।
জলবায়ু উপদেষ্টা আরও বলেন, “আমরা আট বিভাগের আটটি নদীকে বেছে নিয়ে ৫০ কোটি টাকার নিচে প্রকল্প গ্রহণ করতে যাচ্ছি, যাতে দ্রুত কাজ শুরু করা যায়। দখল উচ্ছেদ নিয়ে সবসময়ই জটিলতা থাকে। তবে জনমতের চাপে আমরা যেমন ঢাকায় বুড়িগঙ্গার দখল উচ্ছেদ করতে পেরেছি, তেমনি তিস্তার ক্ষেত্রেও সরকারের অধিকরণ কার্যক্রম বাস্তবায়ন সম্ভব।”
তিনি জানান, প্রকল্প বাস্তবায়নের সময় বর্গাচাষিদের সম্পৃক্ত করা হবে। তারা যাতে প্রকল্পের অংশীদার হন, সে বিষয়ে সরকার কাজ করবে। একপর্যায়ে পুরো প্রকল্প একসঙ্গে বাস্তবায়নের পরিবর্তে মাঝখান থেকে কাজ শুরু করার পরিকল্পনাও নেওয়া হয়েছে, যাতে ধাপে ধাপে অগ্রগতি নিশ্চিত করা যায়। সংশ্লিষ্ট পক্ষগুলো এতে সম্মতি দিয়েছে বলেও জানান তিনি।
সাম্প্রতিক কিছু ঘটনায় অসন্তোষ ও আন্দোলনের প্রসঙ্গ তুলে ডা. রেজওয়ানা হাসান বলেন, “ডিসির সামনে বসে এক কথা বলা আর পরে আনসার ক্যাম্পে আগুন দেওয়ার মতো ঘটনা কোনো আন্দোলনের ধরন হতে পারে না। এখানে একটি গোষ্ঠী আছে, যারা সাধারণ মানুষকে সামনে ঠেলে দিচ্ছে।”
তিনি উদাহরণ দিয়ে বলেন, “যেমন কিছু কারখানার মালিক শ্রমিকদের বেতন না দিয়ে বা পরিবেশ দূষণ করে, পরে যখন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়, তখন শ্রমিকদের সামনে ঠেলে দেওয়া হয়। তিস্তা প্রকল্পের ক্ষেত্রেও তেমন একটি পরিস্থিতি তৈরি করার চেষ্টা চলছে।”
পরিবেশ ও বন উপদেষ্টা স্পষ্ট করে বলেন, “বুড়ি তিস্তা প্রকল্প সরকার বাস্তবায়ন করবেই। এটি কোনোভাবেই বন্ধ হবে না। প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে নদী ভাঙন রোধ, কৃষি সুরক্ষা এবং পরিবেশের ভারসাম্য রক্ষা সম্ভব হবে।”
তিনি আশা প্রকাশ করেন, স্থানীয় জনগণ প্রকল্পের দীর্ঘমেয়াদি সুফল বুঝতে পারলে বিভ্রান্তি দূর হবে এবং সরকারের সঙ্গে সহযোগিতার হাত বাড়িয়ে দেবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ