শিরোনাম
রংপুরে চার খুনের ঘটনায় তদন্তে আসা নানা প্রশ্নের জবাব পেশাদারিত্বের সাথে খুঁজছে পুলিশ এসপিজিআরসি’র নেতা এম নাসিম খানের মৃত্যু বার্ষিকী উপলক্ষে রংপুরে নানা কর্মসূচী পালিত মাদকসেবনে বাঁধা দেয়ায় শিক্ষক গণপতিসহ পরিবারের চার সদস্যকে হত্যা একই পরিবারের ৪ মরদেহ উদ্ধারের ঘটনায় নতুন তথ্য, আটক ৩ রংপুরে জমি-জমা সংক্রান্ত বিরোধের জেরে আহত যুবকের চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু রংপুরে চিড়িয়াখানায় অসামাজিক কর্মকান্ডের অভিযোগে ২৭ তরুন-তরুনী আটক সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব প্রতিরোধে সমাজকেই এগিয়ে আসার আহ্বান জানিয়ে রংপুরে সভা দেশের বিরোধী দল স্বৈরাচার শেখ হাসিনার ভাষায় কথা বলছে …. রংপুরে এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল বেরোবিতে ছাত্রদল-ছাত্রশিবিরের মধ্যে সংঘাত এড়াতে ক্যাম্পাসে ১৪৪ ধারা জারি চেয়ে প্রশাসনের আবেদন বহুল প্রত্যাশিত কারমাইকেল কলেজের মূল ফটক নির্মাণ কাজের ভিত্তি প্রস্তরের উদ্বোধন
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩৪ অপরাহ্ন

তারেক রহমান প্রধানমন্ত্রী হলে নোয়াখালী হবে সিঙ্গাপুর

ডেস্ক রিপোর্ট / ৯৮ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ১৬ নভেম্বর, ২০২৫

নোয়াখালী-৫ (কোম্পানীগঞ্জ–কবিরহাট) আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী জেলা বিএনপি নেতা মো. ফখরুল ইসলাম বলেছেন, আপনারা ধানের শীষে ভোট দিলে তারেক রহমান প্রধানমন্ত্রী হবেন। আর তিনি প্রধানমন্ত্রী হলে নদীভাঙন কবলিত নোয়াখালী হবে সিঙ্গাপুর।

শনিবার (১৫ নভেম্বর) বিকেলে কবিরহাটে এক বিশাল নির্বাচনি জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। ফখরুল ইসলাম বলেন, আমাদের দলে অনেকে মনোনয়নপ্রত্যাশী ছিলেন, সবাই ছিলেন যোগ্য। তবে দল আমাকে মনোনয়ন দিয়েছে। আমি চাই—আপনারা আমাকে নয়, তারেক রহমানের ধানের শীষকে আপনার ভোট দিন।

নির্বাচনি এলাকায় সন্ত্রাস, চাঁদাবাজি ও মাদকমুক্ত পরিবেশ গঠনের ঘোষণা দিয়ে তিনি আরও বলেন, ওবায়দুল কাদেরের মতো আমার কোনো ভাই মেয়র বা ভাগিনা চেয়ারম্যান হবে না। যোগ্যতার ভিত্তিতেই চাকরি হবে। কারও বাসায় মাছ-মাংস বা দধি দিতে হবে না। আপনাদের ভোটে আমি নির্বাচিত হলে, আমার কাছে দেখা করতে কোনো মামা-খালুর দরকার পড়বে না।

আমাকে মনোনয়ন দিলেও সবাই আমাকে পছন্দ নাও করতে পারেন। তবে ধানের শীষে ভোট দিয়ে নোয়াখালীকে আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়া ও তারুণ্যের অহংকার তারেক রহমানের ঘাঁটি হিসেবে আবার প্রতিষ্ঠিত করুন।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ