শিরোনাম
বেরোবিতে ছাত্রদল-ছাত্রশিবিরের মধ্যে সংঘাত এড়াতে ক্যাম্পাসে ১৪৪ ধারা জারি চেয়ে প্রশাসনের আবেদন বহুল প্রত্যাশিত কারমাইকেল কলেজের মূল ফটক নির্মাণ কাজের ভিত্তি প্রস্তরের উদ্বোধন রংপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ২৫ পরিবার পেল বিআরটিএ’র ১ কোটি ৩ লাখ টাকা জমি বিরোধের জেরে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ রংপুরে ১’শ শয্যার আধুনিক শিশু হাসপাতাল চালুর প্রস্তুতি স্বাস্থ্য মন্ত্রণালয়ের জনবল সংকট দূর করতে স্বাস্থ্যখাতে অধিক বরাদ্দ রেখেছে সরকার …. রংপুরে দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী রংপুর নগরবাসীর ভোগান্তি দূর করতে ভাঙা সড়ক সংস্কার কাজ শুরু রংপুরে সাংবাদিকদের সাথে পুলিশ কমিশনারের সংবাদ সম্মেলন সংবিধান অনুযায়ী যথা সময়ে রাষ্ট্রপতি নির্বাচন হবে ..রংপুরে এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল রংপুরে বস্তাবন্দী অবস্থায় নারীর অর্ধগলিত লাশ উদ্ধার
বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০১:৩৫ পূর্বাহ্ন

তারেক রহমানের পক্ষ থেকে জামায়াত আমিরের খোঁজখবর নিতে হাসপাতালে বিএনপির প্রতিনিধি দল

আবু সায়েম, স্টাফ রিপোর্টার / ১৩৩ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ৩ আগস্ট, ২০২৫

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান এর পক্ষ থেকে আমীরে জামায়াত ডা. শফিকুর রহমান এর শারীরিক অবস্থার খোঁজখবর নিতে বিএনপির একটি প্রতিনিধি দল আজ হাসপাতালে আসেন। প্রতিনিধি দলে ছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব যথাক্রমে জনাব হাবিব উন-নবী-খান সোহেল এবং শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী। বাংলাদেশে জামায়াতে ইসলামীর পক্ষ থেকে তাঁদের শুভেচ্ছা জানান সংগঠনের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল এডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের এবং কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিলেট মহানগরী আমীর জনাব ফখরুল ইসলাম।

এ সময় বিএনপির প্রতিনিধি দল জনাব তারেক রহমান এর সালাম আমীরে জামায়াতের কাছে পৌছে দেন। তারা আমীরে জামায়াতের চিকিৎসা ও স্বাস্থ্যের সর্বশেষ অবস্থার খোঁজখবর নেন এবং দ্রুত সুস্থতা কামনা করেন।

জনাব তারেক রহমান ও তাঁর পাঠানো প্রতিনিধি দলের  গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছে জামায়াতে ইসলামী।

উল্লেখ্য, গতকাল সম্মানিত আমীরে জামায়াতের অপারেশন (৪টি বাইপাস সার্জারি) হয় এবং সুষ্ঠুভাবে সম্পন্ন হয়। হাসপাতাল সুত্রে জানা যায়, আমীরে জামায়াত এখন ভালো আছেন। উনার ভেন্টিলেটর (ventilator) খুলে দেওয়া হয়েছে ইতোমধ্যে, উনার সকল প্যারামিটার ভালো আছে, উনি এখন কথা বলতে পারছেন এবং উনি লিকুইড খাবার খাচ্ছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ