শিরোনাম
বেরোবিতে ছাত্রদল-ছাত্রশিবিরের মধ্যে সংঘাত এড়াতে ক্যাম্পাসে ১৪৪ ধারা জারি চেয়ে প্রশাসনের আবেদন বহুল প্রত্যাশিত কারমাইকেল কলেজের মূল ফটক নির্মাণ কাজের ভিত্তি প্রস্তরের উদ্বোধন রংপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ২৫ পরিবার পেল বিআরটিএ’র ১ কোটি ৩ লাখ টাকা জমি বিরোধের জেরে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ রংপুরে ১’শ শয্যার আধুনিক শিশু হাসপাতাল চালুর প্রস্তুতি স্বাস্থ্য মন্ত্রণালয়ের জনবল সংকট দূর করতে স্বাস্থ্যখাতে অধিক বরাদ্দ রেখেছে সরকার …. রংপুরে দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী রংপুর নগরবাসীর ভোগান্তি দূর করতে ভাঙা সড়ক সংস্কার কাজ শুরু রংপুরে সাংবাদিকদের সাথে পুলিশ কমিশনারের সংবাদ সম্মেলন সংবিধান অনুযায়ী যথা সময়ে রাষ্ট্রপতি নির্বাচন হবে ..রংপুরে এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল রংপুরে বস্তাবন্দী অবস্থায় নারীর অর্ধগলিত লাশ উদ্ধার
বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ১১:৩৩ পূর্বাহ্ন

‘জুলাই শহীদ’ স্বীকৃতি পাচ্ছেন রোহিঙ্গা যুবক

ডেস্ক রিপোর্ট / ১৫৯ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ২ জুলাই, ২০২৫

২০২৪ সালে স্বৈরাচারবিরোধী আন্দোলন চলাকালে নিহত রোহিঙ্গা যুবক নূর মোস্তফাকে ‘জুলাই শহীদ’ হিসেবে স্বীকৃতি দেওয়ার উদ্যোগ নিয়েছে সরকার।

বুধবার বিকেলে সরকারের তথ্য উপদেষ্টা মাহফুজ আলমের ফেসবুক পেজে দেওয়া একটি পোস্টে এ তথ্য জানানো হয়। পোস্টটি শেয়ার করেছেন প্রেসসচিব শফিকুল আলম।

তথ্য উপদেষ্টার ফেসবুক পেজে বলা হয়েছে, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মাহফুজ আলম গত ২২ জুন ক্যাবিনেট মিটিংয়ে নূর মোস্তফার স্বীকৃতির জন্য প্রস্তাব উপস্থাপন করেন।

গণ-অভ্যুত্থান অধিদপ্তর থেকে নূর মোস্তফার স্বীকৃতির কাজ চলমান। শিগগিরই প্রজ্ঞাপন জারি হবে।

জানা যায়, ২০২৪ সালের ৫ আগস্ট সকালে কক্সবাজারের ঈদগাঁও থানার সামনে স্বৈরাচারবিরোধী আন্দোলনে অংশ নেন নূর মোস্তফা

এরপর সেখান থেকে তাকে হাসপাতালে নেওয়া হলে ৬ আগস্ট দুপুরে তার মৃত্যু হয়।

স্থানীয়রা জানান, শহীদ নূর মোস্তফার বাবা শফিউল আলম মায়ানমার থেকে বাংলাদেশে প্রবেশ করেন ১৯৯২ সালে, এরপর কক্সবাজার ঈদগাঁও এলাকায় স্থায়ী বসতি গাড়েন। ১৭ বছর বয়সী শহীদ নূর মোস্তফার জন্ম বাংলাদেশে। স্থানীয় দারুস সালাম দাখিল মাদরাসার দশম শ্রেণির ছাত্র ছিলেন তিনি।

ওই দিন দুপুরে ঈদগাঁও থানার সামনে তিনি গুলিবিদ্ধ হন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ