শিরোনাম
বেরোবিতে ছাত্রদল-ছাত্রশিবিরের মধ্যে সংঘাত এড়াতে ক্যাম্পাসে ১৪৪ ধারা জারি চেয়ে প্রশাসনের আবেদন বহুল প্রত্যাশিত কারমাইকেল কলেজের মূল ফটক নির্মাণ কাজের ভিত্তি প্রস্তরের উদ্বোধন রংপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ২৫ পরিবার পেল বিআরটিএ’র ১ কোটি ৩ লাখ টাকা জমি বিরোধের জেরে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ রংপুরে ১’শ শয্যার আধুনিক শিশু হাসপাতাল চালুর প্রস্তুতি স্বাস্থ্য মন্ত্রণালয়ের জনবল সংকট দূর করতে স্বাস্থ্যখাতে অধিক বরাদ্দ রেখেছে সরকার …. রংপুরে দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী রংপুর নগরবাসীর ভোগান্তি দূর করতে ভাঙা সড়ক সংস্কার কাজ শুরু রংপুরে সাংবাদিকদের সাথে পুলিশ কমিশনারের সংবাদ সম্মেলন সংবিধান অনুযায়ী যথা সময়ে রাষ্ট্রপতি নির্বাচন হবে ..রংপুরে এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল রংপুরে বস্তাবন্দী অবস্থায় নারীর অর্ধগলিত লাশ উদ্ধার
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৪:১৭ অপরাহ্ন

জিয়াকে হত্যায় যে শেখ হাসিনার হাত নেই, তা নিশ্চিত বলা যায় না: গয়েশ্বর

ডেস্ক রিপোর্ট / ১৪০ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ১২ আগস্ট, ২০২৫

জিয়াউর রহমানের মৃত্যুর সাথে শেখ হাসিনার হাত নেই তা নিশ্চিত করে বলা যায় না, এমন মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। বললেন, ১৯৮১ সালে শেখ হাসিনা দেশে ফেরার ১৩ দিনের মধ্যেই জিয়াউর রহমানকে হত্যা করা হয়।

জিয়াপুত্র আরাফাত রহমানের জন্মবার্ষিকী উপলক্ষ্যে মঙ্গলবার (১২ আগস্ট) রাজধানীর পল্টনে খাবার বিতরণ আনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হাসান বলেন, জুলাই শহীদদের স্বপ্ন পূরণে স্বচ্ছ প্রক্রিয়ায় জাতীয় নির্বাচনের আয়োজন করতে হবে, যেন জনগণ নির্ভয়ে ভোট দিয়ে সরকার নির্বাচিত করতে পারে।

এদিকে, বনানীতে আরাফাত রহমানের কবরে শ্রদ্ধা শেষে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, রাজনৈতিক প্রতিহিংসার শিকার আরাফাত রহমান কোকো। দেশে স্বাভাবিক রাজনীতি থাকলে, তার এই অকাল মৃত্যু হতো না।

বিএনপির এ নেতা আরও বলেন, ধর্মের নামে বিভ্রান্তি ছড়িয়ে একটি গোষ্ঠী জাতীয় নির্বাচনকে বিতর্কিত করার ষড়যন্ত্র করছে। চাঁদাবাজ-দখলদারদের বিরুদ্ধে সরকারকে সোচ্চার হওয়ার আহবান জানান রুহুল কবির রিজভী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ