শিরোনাম
সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব প্রতিরোধে সমাজকেই এগিয়ে আসার আহ্বান জানিয়ে রংপুরে সভা দেশের বিরোধী দল স্বৈরাচার শেখ হাসিনার ভাষায় কথা বলছে …. রংপুরে এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল বেরোবিতে ছাত্রদল-ছাত্রশিবিরের মধ্যে সংঘাত এড়াতে ক্যাম্পাসে ১৪৪ ধারা জারি চেয়ে প্রশাসনের আবেদন বহুল প্রত্যাশিত কারমাইকেল কলেজের মূল ফটক নির্মাণ কাজের ভিত্তি প্রস্তরের উদ্বোধন রংপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ২৫ পরিবার পেল বিআরটিএ’র ১ কোটি ৩ লাখ টাকা জমি বিরোধের জেরে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ রংপুরে ১’শ শয্যার আধুনিক শিশু হাসপাতাল চালুর প্রস্তুতি স্বাস্থ্য মন্ত্রণালয়ের জনবল সংকট দূর করতে স্বাস্থ্যখাতে অধিক বরাদ্দ রেখেছে সরকার …. রংপুরে দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী রংপুর নগরবাসীর ভোগান্তি দূর করতে ভাঙা সড়ক সংস্কার কাজ শুরু রংপুরে সাংবাদিকদের সাথে পুলিশ কমিশনারের সংবাদ সম্মেলন
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৫:৫৫ অপরাহ্ন

জামায়াত ১০ শতাংশ ভোট পাইলে বলব বাপের বেটা: ফজলুর রহমান

ডেস্ক রিপোর্ট / ১২৭ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ২৩ আগস্ট, ২০২৫

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট ফজলুর রহমান বলেছেন, ‘নির্বাচনে বাংলাদেশ জামায়াতে ইসলামী ১০ শতাংশ ভোট পাইলে আমি বলব বাপের বেটা কাম করছে।’

শনিবার (২৩ আগস্ট) একটি টকশোতে দেয়া সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন।

অ্যাডভোকেট ফজলুর রহমান বলেন, ‘জামায়াত যদি দেশের ১০ শতাংশ ভোট পায়, আমি বলব বাপের বেটার কাম করছে। কে কী বলল ছোট মুখে বড় কথা, বামন যদি চাঁদ ধরার ইচ্ছা করে আমাকে বলতে হবে বামন চাঁদ ধরে ফেলবে কেন। জামায়াত কী এই দেশে।’

জামায়াতের এক আমির সম্প্রতি বলেছেন সিলেট বিভাগের সব আসনে জিতবে তারা—এমন প্রশ্নে তিনি বলেন, ‘সিলেট বিভাগে ১৯টা আসন আছে, আমি চ্যালেঞ্জ করলাম, তারা একটা সিটে পাস করুক। পাস করলে বলব হ্যাঁ, বাপের বেটা তোরা।’

জামায়াতে ইসলামীর নেতা আবদুল্লাহ মুহাম্মদ তাহেরকে ইঙ্গিত করে তিনি বলেন, ‘কুমিল্লার চৌদ্দগ্রামের যে লোকটি এখন বেশি বেশি কথা বলে। দেখা যাবে এরা কেমনে নির্বাচনে পাস করে।’

সংবিধান পরিবর্তন করার অধিকার এখন কারো নেই বলে মন্তব্য করে তিনি বলেন, ‘সংবিধান পরিবর্তনের প্রস্তাবনা হতে পারে। পরিবর্তন করবে তো পার্লামেন্ট। মানুষ যদি জামায়াতের পিআর ভোট সমর্থন করে বেশি ভোট দিয়ে, তখন তারা পিআর করুক।

এখন বললেই হবে আমাকে ৭টা বিয়ে করিয়ে দেন। আমাকে অমুকটা করিয়ে দেন। এগুলো বললেই হবে। খালি চাইলেই হবে। এখন ভোট হবে সংবিধান অনুযায়ী, দেখি কয়টা সিট পায়।’

নির্বাচন সুষ্ঠু করার বিষয়ে তিনি বলেন, ‘মানুষ যদি ঠিক হয় পুলিশ লাগে না। রাজনৈতিক দল যদি ঠিক হয় পুলিশ লাগে না। আর নির্বাচন কমিশনকে সৎ ও সাহসী হতে হবে। আরেকটা হলো সরকারকে সব ধরনের সহযোগিতা করতে হবে নির্বাচন কমিশনকে। এর পরও হয়তো কয়েকটা কেন্দ্রে ভোট সমস্যা হতে পারে। কিন্তু অন্য সব কেন্দ্রে ভোট ভালো হবে।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ