শিরোনাম
রংপুরে চার খুনের ঘটনায় তদন্তে আসা নানা প্রশ্নের জবাব পেশাদারিত্বের সাথে খুঁজছে পুলিশ এসপিজিআরসি’র নেতা এম নাসিম খানের মৃত্যু বার্ষিকী উপলক্ষে রংপুরে নানা কর্মসূচী পালিত মাদকসেবনে বাঁধা দেয়ায় শিক্ষক গণপতিসহ পরিবারের চার সদস্যকে হত্যা একই পরিবারের ৪ মরদেহ উদ্ধারের ঘটনায় নতুন তথ্য, আটক ৩ রংপুরে জমি-জমা সংক্রান্ত বিরোধের জেরে আহত যুবকের চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু রংপুরে চিড়িয়াখানায় অসামাজিক কর্মকান্ডের অভিযোগে ২৭ তরুন-তরুনী আটক সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব প্রতিরোধে সমাজকেই এগিয়ে আসার আহ্বান জানিয়ে রংপুরে সভা দেশের বিরোধী দল স্বৈরাচার শেখ হাসিনার ভাষায় কথা বলছে …. রংপুরে এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল বেরোবিতে ছাত্রদল-ছাত্রশিবিরের মধ্যে সংঘাত এড়াতে ক্যাম্পাসে ১৪৪ ধারা জারি চেয়ে প্রশাসনের আবেদন বহুল প্রত্যাশিত কারমাইকেল কলেজের মূল ফটক নির্মাণ কাজের ভিত্তি প্রস্তরের উদ্বোধন
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩৪ অপরাহ্ন

জামায়াত ভোটের জন্য বলছে ‘হরি হরি হরি বোল, দাঁড়িপাল্লা টেনে তোল’

ডেস্ক রিপোর্ট / ১০২ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ১৬ নভেম্বর, ২০২৫

বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা ও সাবেক সংসদ সদস্য হারুনুর রশিদ বলেছেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী একটি ভোটের জন্য বলছে হরি হরি হরি বোল, দাঁড়িপাল্লা টেনে তোল।

শনিবার বিকেলে নবাবগঞ্জ সরকারি কলেজ মাঠে গণসমাবেশ এ কথা বলেন তিনি।

হারুনুর রশিদ আরও বলেন, আমি একটাও মিথ্যা কথা বলছি না এগুলো সব ইউটিউবে আছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে আছে। আজকে তারা বলছে ইসলামিক দলকে ভোট দেওয়া নাকি ইবাদতের অংশ, কোথায় দলিল। দলিল পেশ করবেন নাতো ধর্মকে নিয়ে ব্যবসা করবেন না।

তিনি বলেন, বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশের সংবিধানের বিসমিল্লাহ সংযোজন করেছেন। আল্লাহর প্রতি অবিচল আস্থা ও বিশ্বাস হবে রাষ্ট্র পরিচালনার মূলনীতি। এর চাইতে আর কী চান?। ধর্মকে নিয়ে বাড়াবাড়ি করে ধর্মপ্রাণ মুসলমানদের মধ্যে হানাহানি শুরু করেছেন। তিনি পূজামণ্ডপে গিয়ে জামায়াত নেতাদের কর্মকাণ্ডেরও সমালোচনা করে ইসলামী বক্তাদের আরও সচেতন হওয়ার আহ্বান জানান।

তিনি আরও বলেন, আমরা পদ্মার পানির ন্যায্য হিস্যা চাই। পদ্মার পানি আমাদের অধিকার, এটা দয়া নয়। আন্তর্জাতিক নদী থেকে ভারত একতরফাভাবে পানি প্রত্যাহারের কারণে আমরা বন্যায় সময় ডুবছি আর খারার সময় মরছি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ