শিরোনাম
বেরোবিতে ছাত্রদল-ছাত্রশিবিরের মধ্যে সংঘাত এড়াতে ক্যাম্পাসে ১৪৪ ধারা জারি চেয়ে প্রশাসনের আবেদন বহুল প্রত্যাশিত কারমাইকেল কলেজের মূল ফটক নির্মাণ কাজের ভিত্তি প্রস্তরের উদ্বোধন রংপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ২৫ পরিবার পেল বিআরটিএ’র ১ কোটি ৩ লাখ টাকা জমি বিরোধের জেরে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ রংপুরে ১’শ শয্যার আধুনিক শিশু হাসপাতাল চালুর প্রস্তুতি স্বাস্থ্য মন্ত্রণালয়ের জনবল সংকট দূর করতে স্বাস্থ্যখাতে অধিক বরাদ্দ রেখেছে সরকার …. রংপুরে দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী রংপুর নগরবাসীর ভোগান্তি দূর করতে ভাঙা সড়ক সংস্কার কাজ শুরু রংপুরে সাংবাদিকদের সাথে পুলিশ কমিশনারের সংবাদ সম্মেলন সংবিধান অনুযায়ী যথা সময়ে রাষ্ট্রপতি নির্বাচন হবে ..রংপুরে এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল রংপুরে বস্তাবন্দী অবস্থায় নারীর অর্ধগলিত লাশ উদ্ধার
শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৩:২৯ অপরাহ্ন

জামায়াত ক্ষমতায় গেলে দেশে বেকার থাকবে না: গোলাম পরওয়ার

ডেস্ক রিপোর্ট / ১২০ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৫

তরুণ প্রজন্মের প্রথম ভোট ‘দাঁড়িপাল্লায়’ হবে বলে মন্তব্য করে দলটির সেক্রেটারি জেনারেল অধ্যাপক গোলাম পরওয়ার বলেছেন, জামায়াত ইসলামী ক্ষমতায় গেলে দেশে কোনো বেকার থাকবে না।

শুক্রবার সকালে খুলনার ডুমুরিয়ায় স্বাধীনতা চত্বরে আয়োজিত ছাত্র-যুব সমাবেশে তিনি এসব কথা বলেন।

সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে গোলাম পরওয়ার অন্য রাজনৈতিক দলগুলোর প্রতি চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বলেন, ‘জামায়াত ক্ষমতায় গেলে কোনো এমপি বা মন্ত্রী সরকারি গাড়ি, বাড়ি বা অন্য কোনো সুবিধা নেবে না। পারলে অন্য দলও সেই অঙ্গীকার করুক।’

সেক্রেটারি জেনারেল প্রতিশ্রুতি দেন, দেশে কোনো তরুণ বেকার থাকবে না; কর্মসংস্থানের ব্যবস্থা করবে জামায়াত। এছাড়া ডুমুরিয়ার বিল ডাকাতিয়া এলাকার জলাবদ্ধতা নিরসন ও এলাকায় মিনি স্টেডিয়াম নির্মাণসহ বিভিন্ন উন্নয়ন প্রকল্প হাতে নেয়ার ঘোষণা দেন।

তিনি আসন্ন শারদীয় দুর্গোৎসব নির্বিঘ্নে সম্পন্ন করতে জামায়াতের সহযোগিতার আশ্বাসও দেন।

এসময় জামায়াতের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম অভিযোগ করেন, ‘যারা এর আগে দুর্নীতিতে বারবার চ্যাম্পিয়ন হয়েছে, তারা আবারও সেই ধারাবাহিকতায় কাজ শুরু করেছে। বালু চুরি, পাথর চুরি, দুর্নীতি—সবই করছে তারা।’

তিনি আরও বলেন, ‘সংস্কারের ব্যাপারে একটি দল বাদে সবাই এক মত হয়েছে। অথচ তারা ভাবছে, ক্ষমতায় গেলে তবেই না সংস্কার করবে!’

এদিন সকাল থেকেই সমাবেশে একের পর এক মিছিল নিয়ে স্বাধীনতা চত্বরে জড়ো হন জামায়াত নেতাকর্মীরা। স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো চত্বর।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ