শিরোনাম
রংপুরে নিখোঁজের একদিন পর শিশু সানজিদার লাশ উদ্ধার জমি নিয়ে বিরোধে হামলায় নারীসহ গুরুতর আহত ৫ রংপুরে পল্লী উন্নয়ন কর্মকর্তার ওপর হামলা, থানায় অভিযোগ হিমাগার ভাড়া বৃদ্ধির প্রতিবাদে রংপুরে রাস্তায় আলু ফেলে চাষীদের বিক্ষোভ-মহাসড়ক অবরোধ রংপুরে ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু হোটেল কর্মচারীকে পিটিয়ে হত্যা করেছে মালিক মিঠাপুকুরে মিশুক ছিনতাইকারী নারী আটক ব্র্যাক সীডের উদ্যোগে টেকসই ও নিরাপদ কৃষি কর্মশালা অনুষ্ঠিত ইন্টার্ণদের মাসিক ভাতা বৃদ্ধিসহ ৬ দফা দাবীতে রংপুরে কর্মবিরতি, বিক্ষোভ ও মানববন্ধন রমেক হাসপাতালে হামের উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃত্যু
সোমবার, ২২ জুন ২০২৬, ০৫:১৩ পূর্বাহ্ন

জামায়াত আ.লীগের প্রতিনিধিত্ব করেছে, কেউ ফাঁদে পা দিবেন না: মনির হোসাইন কাসেমী

ডেস্ক রিপোর্ট / ১৫৫ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ৭ নভেম্বর, ২০২৫

জমিয়তে উলামায়ে ইসলামের যুগ্ম-মহাসচিব মুফতি মনির হোসাইন কাসেমী বলেছেন, জামায়াতকে ভোট দেয়া যাবে না। কারণ তারা আওয়ামী লীগের প্রতিনিধিত্ব করেছে। হিন্দু ভাইদের প্রতি বলছি, আপনারা আমার ভাই। আপনাদের সর্বোচ্চ নিরাপত্তা দেয়া হবে। কিন্তু জামায়াতের ফাঁদে পা দিবেন না।

শুক্রবার বিকেলে ফতুল্লার মধ্য নরসিংপুর এলাকায় আয়োজিত নির্বাচনী প্রচার সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। আমাকে যদি আপনারা সংসদে পাঠান, তাহলে আমি আপনাদের নাগরিক সকল সুবিধা আদায় করে আনবো। আমার নির্বাচনী এলাকায় জলাদ্ধতা থাকবে না। সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ীর ঠাঁই হবে না। জনগণের নিরাপত্তা নিশ্চিত করাই হবে আমার কাজ।

মাদক, সন্ত্রাস, চাঁদাবাজ ও জলাবদ্ধতা মুক্ত নিরাপদ বাসযোগ্য আধুনিক নারায়ণগঞ্জ-৪ গড়ে তোলার লক্ষ্যে এ সভার আয়োজন করা হয়। কাসেমী পরিষদ কাশীপুর ইউনিয়ন ৩ নম্বর ওয়ার্ড শাখা এ সভার আয়োজন করে। এতে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ নারায়ণগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা ফেরদাউসুর রহমান।

কাসেমী আরো বলেন, দুর্নীতিমুক্ত নাগরিক সুবিধার নিশ্চিত করতে আমার পক্ষে এসে দাঁড়ান। আমি আপনাদের কাছে ভোট চাইতে আসিনি, দোয়া চাইতে এসেছি। দোয়ার চাইতে বড় শক্তি পৃথিবীতে নাই।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ