শিরোনাম
বেরোবিতে ছাত্রদল-ছাত্রশিবিরের মধ্যে সংঘাত এড়াতে ক্যাম্পাসে ১৪৪ ধারা জারি চেয়ে প্রশাসনের আবেদন বহুল প্রত্যাশিত কারমাইকেল কলেজের মূল ফটক নির্মাণ কাজের ভিত্তি প্রস্তরের উদ্বোধন রংপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ২৫ পরিবার পেল বিআরটিএ’র ১ কোটি ৩ লাখ টাকা জমি বিরোধের জেরে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ রংপুরে ১’শ শয্যার আধুনিক শিশু হাসপাতাল চালুর প্রস্তুতি স্বাস্থ্য মন্ত্রণালয়ের জনবল সংকট দূর করতে স্বাস্থ্যখাতে অধিক বরাদ্দ রেখেছে সরকার …. রংপুরে দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী রংপুর নগরবাসীর ভোগান্তি দূর করতে ভাঙা সড়ক সংস্কার কাজ শুরু রংপুরে সাংবাদিকদের সাথে পুলিশ কমিশনারের সংবাদ সম্মেলন সংবিধান অনুযায়ী যথা সময়ে রাষ্ট্রপতি নির্বাচন হবে ..রংপুরে এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল রংপুরে বস্তাবন্দী অবস্থায় নারীর অর্ধগলিত লাশ উদ্ধার
বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৬:১৩ পূর্বাহ্ন

জামায়াত আমিরের ওপেন হার্ট সার্জারি সফলভাবে সম্পন্ন

ডেস্ক রিপোর্ট / ২১৩ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ২ আগস্ট, ২০২৫

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের ওপেন হার্ট সার্জারি সফলভাবে সম্পন্ন হয়েছে। তার ৪ টা বাইপাস করা হয়েছে। তিনি ৭ দিনের মধ্যে বাসায় ফিরতে পারবেন।

দেশের চিকিৎসা ব্যবস্থার প্রতি জামায়াতে ইসলামীর আমিরের আস্থা রাখায় কৃতজ্ঞ চিকিৎসকরা।

শনিবার (২ আগস্ট) সকাল সাড়ে ৮টায় রাজধানীর ইউনাইটেড হাসপাতালে এ অপারেশন শুরু হয়। দেশের খ্যাতনামা হৃদরোগ বিশেষজ্ঞ ডা. জাহাঙ্গীর কবির এই অস্ত্রোপচার পরিচালনা করেন।

গত ১৯ জুলাই সোহরাওয়ার্দী উদ্যানে জাতীয় মহাসমাবেশে বক্তব্য দেয়ার সময় অসুস্থ হয়ে পড়েন জামায়াত আমির। পরবর্তীতে এনজিওগ্রামে তার হৃদপিণ্ডে পাঁচ থেকে ছয়টি ব্লকেজ ধরা পড়ে, যার মধ্যে তিনটি ৮০ থেকে ৮৫ শতাংশ পর্যন্ত বন্ধ। চিকিৎসকেরা রিং পরানোর পরিবর্তে ওপেন হার্ট সার্জারিকে অধিকতর নিরাপদ বিবেচনা করেছেন।

দেশেই চিকিৎসা নেয়ার সিদ্ধান্তে ডা. শফিকুর রহমান ছিলেন দৃঢ় এবং দেশের চিকিৎসকদের প্রতি রয়েছে তার পূর্ণ আস্থা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ