শিরোনাম
বেরোবিতে ছাত্রদল-ছাত্রশিবিরের মধ্যে সংঘাত এড়াতে ক্যাম্পাসে ১৪৪ ধারা জারি চেয়ে প্রশাসনের আবেদন বহুল প্রত্যাশিত কারমাইকেল কলেজের মূল ফটক নির্মাণ কাজের ভিত্তি প্রস্তরের উদ্বোধন রংপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ২৫ পরিবার পেল বিআরটিএ’র ১ কোটি ৩ লাখ টাকা জমি বিরোধের জেরে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ রংপুরে ১’শ শয্যার আধুনিক শিশু হাসপাতাল চালুর প্রস্তুতি স্বাস্থ্য মন্ত্রণালয়ের জনবল সংকট দূর করতে স্বাস্থ্যখাতে অধিক বরাদ্দ রেখেছে সরকার …. রংপুরে দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী রংপুর নগরবাসীর ভোগান্তি দূর করতে ভাঙা সড়ক সংস্কার কাজ শুরু রংপুরে সাংবাদিকদের সাথে পুলিশ কমিশনারের সংবাদ সম্মেলন সংবিধান অনুযায়ী যথা সময়ে রাষ্ট্রপতি নির্বাচন হবে ..রংপুরে এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল রংপুরে বস্তাবন্দী অবস্থায় নারীর অর্ধগলিত লাশ উদ্ধার
শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০১:০৭ পূর্বাহ্ন

জামায়াতের ইসলামী বিনা টাকায় পিআরের ক্লাস নিতে রাজি আছে : রেজাউল করিম

ডেস্ক রিপোর্ট / ১৩২ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৫

জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী উত্তরের সেক্রেটারি ড. মুহাম্মদ রেজাউল করিম বলেছেন, ‘অনেকেই বলেন পিআর নাকি বোঝেন না, পিআর যদি না-ই বোঝেন, বাংলাদেশ জামায়াতের ইসলামীর পক্ষ থেকে পিআরের বিনা টাকায় ক্লাস নেওয়ার জন্য রাজি আছি।’

আজ শুক্রবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে পিআর পদ্ধতিতে নির্বাচনসহ ৫ দাবিতে লক্ষ্মীপুর শহর জামায়াতের আয়োজিত বিক্ষোভ মিছিল ও সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মিছিলটি শহরের দক্ষিণ তেমুহনী থেকে শুরু হয়ে উত্তর তেমুহনী গিয়ে শেষ হয়।

মুহাম্মদ রেজাউল করিম বলেন, ‘কালো টাকা মুক্ত, চাঁদাবাজি মুক্ত, ফ্যাসিবাদ, পেশিশক্তি মুক্ত সব মানুষের যদি ভোটের অধিকার নিশ্চিত করতে হয়, তাহলে সর্ব পর্যায়ের মানুষ, ৭১ শতাংশ মানুষ পিআরের পক্ষে তাদের রায় প্রদান করেছে।

অবশ্যই জনগণের কল্যাণে এই দাবি মেনে নিতে হবে।’ তিনি আরো বলেন, ‘অনেকেই বলতে চান, বাংলাদেশ জামায়াতে ইসলামী নাকি নির্বাচন পেছাতে চায়। আমরা বলি—তারা প্রার্থীই এখনো দিতে পারেননি। তারা নির্বাচনে এগিয়ে? জামায়াতে ইসলামী ৩০০ আসনে প্রার্থী দিয়ে রাজপথে কাজ করছে, মানুষের কাছে যাচ্ছে।

সংস্কার, বিচার ও জুলাই সনদের আইনি ভিত্তি যদি নিশ্চিত করা হয় তাহলে ফেব্রুয়ারিতেই অবাধ, সুষ্ঠু নির্বাচন সম্ভব।’ এ সময় আরো বক্তব্য দেন লক্ষ্মীপুর জেলা শাখার সহকারী সেক্রেটারি অ্যাডভোকেট মহসিন কবির মুরাদ, লক্ষ্মীপুর শহর জামায়াতের আমির অ্যাডভোকেট আবুল ফারাহ নিশান ও সেক্রেটারি হারুনুর রশিদ প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ