শিরোনাম
সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব প্রতিরোধে সমাজকেই এগিয়ে আসার আহ্বান জানিয়ে রংপুরে সভা দেশের বিরোধী দল স্বৈরাচার শেখ হাসিনার ভাষায় কথা বলছে …. রংপুরে এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল বেরোবিতে ছাত্রদল-ছাত্রশিবিরের মধ্যে সংঘাত এড়াতে ক্যাম্পাসে ১৪৪ ধারা জারি চেয়ে প্রশাসনের আবেদন বহুল প্রত্যাশিত কারমাইকেল কলেজের মূল ফটক নির্মাণ কাজের ভিত্তি প্রস্তরের উদ্বোধন রংপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ২৫ পরিবার পেল বিআরটিএ’র ১ কোটি ৩ লাখ টাকা জমি বিরোধের জেরে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ রংপুরে ১’শ শয্যার আধুনিক শিশু হাসপাতাল চালুর প্রস্তুতি স্বাস্থ্য মন্ত্রণালয়ের জনবল সংকট দূর করতে স্বাস্থ্যখাতে অধিক বরাদ্দ রেখেছে সরকার …. রংপুরে দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী রংপুর নগরবাসীর ভোগান্তি দূর করতে ভাঙা সড়ক সংস্কার কাজ শুরু রংপুরে সাংবাদিকদের সাথে পুলিশ কমিশনারের সংবাদ সম্মেলন
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৫:০১ অপরাহ্ন

জাতীয় পার্টি ছাড়া কোনো রাজনৈতিক সংস্কার হবে না : শামীম হায়দার

ডেস্ক রিপোর্ট / ১৭০ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ২৩ আগস্ট, ২০২৫

জাতীয় পার্টির একাংশের মহাসচিব ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী বলেছেন, জাতীয় পার্টি ছাড়া বাংলাদেশে কোনো নির্বাচন হবে না। জাতীয় পার্টি ছাড়া কোনো রাজনৈতিক সংস্কার হবে না। জাতীয় পার্টি ছাড়া যে রাজনৈতিক সংলাপ হচ্ছে, আমরা সেটাকে ভ্রান্ত সংলাপ মনে করি। সেই সংলাপ টেকসই হবে না।

শনিবার (২৩ আগস্ট) ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনি মিলনায়তনে জাতীয় শ্রমিক পার্টি আয়োজিত প্রতিনিধি সভায় তিনি এসব কথা বলেন।

শামীম হায়দার পাটোয়ারী বলেন, জাতীয় পার্টি দীর্ঘদিন ক্ষমতার বাইরে। আজকে প্রায় ৩৫ বছর জাতীয় পার্টি ক্ষমতার বাইরে। বাংলাদেশে যে বড় দলগুলো আছে, তারা কেউ ৩৫ বছর ক্ষমতার বাইরে ছিল না। আওয়ামী লীগও ছিল না, বিএনপিও ছিল না। আমরা ৩৫ বছর ক্ষমতার বাইরে থাকা সত্ত্বেও আজকে শক্তিশালী রাজনৈতিক দল হিসেবে আবর্তিত হচ্ছি। ইনশাআল্লাহ।

আমাদের পোড় খাওয়া রাজনীতিবিদ আছে, আমাদের প্রজ্ঞাবান রাজনীতিবিদ আছে, ভোট করা রাজনীতিবিদ আছে। তাদের সবাইকে নিয়ে সামনে আমরা নতুন বাংলাদেশ গড়ব।

তিনি আরও বলেন, যারা জিএম কাদেরের বিরুদ্ধে ষড়যন্ত্র করবে, তারা দেশের শত্রু, তারা গণতন্ত্রের শত্রু, তারা সমাজের শত্রু, তারা মানুষের শত্রু। তাদের বিরুদ্ধে আমরা করা জবাব দেব।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ