শিরোনাম
সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব প্রতিরোধে সমাজকেই এগিয়ে আসার আহ্বান জানিয়ে রংপুরে সভা দেশের বিরোধী দল স্বৈরাচার শেখ হাসিনার ভাষায় কথা বলছে …. রংপুরে এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল বেরোবিতে ছাত্রদল-ছাত্রশিবিরের মধ্যে সংঘাত এড়াতে ক্যাম্পাসে ১৪৪ ধারা জারি চেয়ে প্রশাসনের আবেদন বহুল প্রত্যাশিত কারমাইকেল কলেজের মূল ফটক নির্মাণ কাজের ভিত্তি প্রস্তরের উদ্বোধন রংপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ২৫ পরিবার পেল বিআরটিএ’র ১ কোটি ৩ লাখ টাকা জমি বিরোধের জেরে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ রংপুরে ১’শ শয্যার আধুনিক শিশু হাসপাতাল চালুর প্রস্তুতি স্বাস্থ্য মন্ত্রণালয়ের জনবল সংকট দূর করতে স্বাস্থ্যখাতে অধিক বরাদ্দ রেখেছে সরকার …. রংপুরে দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী রংপুর নগরবাসীর ভোগান্তি দূর করতে ভাঙা সড়ক সংস্কার কাজ শুরু রংপুরে সাংবাদিকদের সাথে পুলিশ কমিশনারের সংবাদ সম্মেলন
শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০৭:৫৪ পূর্বাহ্ন

জাতীয় নির্বাচনের দিন গণভোট করা যেতে পারে: আলী রীয়াজ

ডেস্ক রিপোর্ট / ২৬৫ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৫

জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক ড. আলী রীয়াজ জানিয়েছেন, বিশেষজ্ঞ প্যানেলের কাছ থেকে জুলাই সনদ বাস্তবায়নে চারটি মাধ্যমের কথা জানানো হয়েছে। বিশেষজ্ঞ প্যানেলের মত, জুলাই ঘোষণাপত্রের ২২ নম্বর অনুচ্ছেদের আলোকে সাংবিধানিক আদেশকে অন্তর্ভুক্ত করে জাতীয় নির্বাচনের দিন গণভোট করা যেতে পারে। তিনি জানান, অনেক রাজনৈতিক দল একে সমর্থন জানিয়েছে, আবার অনেকে নানা আলোচনা করেছেন।

বুধবার (১৭ সেপ্টেম্বর) রাজধানীর ফরেন সার্ভিস অ্যাকাডেমিতে ২৯টি রাজনৈতিক দলের সঙ্গে ঐকমত্য কমিশনের বৈঠক শেষে তিনি এসব কথা বলেন।

আলী রীয়াজ বলেন, এ নিয়ে রাজনৈতিক দলগুলো নিজেদের মধ্যে ও ফোরামে আলোচনা করবে। তবে তাদের সঙ্গে আমাদের অনানুষ্ঠানিক যোগাযোগ থাকবে।

শেষে অক্টোবরের শুরুর দিকে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আবারও বসার কথা জানান আলী রীয়াজ।

এর আগে বৈঠকের শুরুতে সূচনা বক্তব্যে তিনি বলেন, মেয়াদ বাড়ানো হলেও জাতীয় ঐকমত্য কমিশন দ্রুত ঐকমত্যে পৌঁছাতে চায়।

তিনি বলেন, সংবিধান সংশ্লিষ্ট নয় এমন প্রস্তাব বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে। কমিশনের মেয়াদ বাড়ানো হলেও কমিশন এক মাস সময় নেবে না। সময় বাড়ানো হয়েছে, যাতে সব দল তাদের পরামর্শ দিতে পারে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ