শিরোনাম
বেরোবিতে ছাত্রদল-ছাত্রশিবিরের মধ্যে সংঘাত এড়াতে ক্যাম্পাসে ১৪৪ ধারা জারি চেয়ে প্রশাসনের আবেদন বহুল প্রত্যাশিত কারমাইকেল কলেজের মূল ফটক নির্মাণ কাজের ভিত্তি প্রস্তরের উদ্বোধন রংপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ২৫ পরিবার পেল বিআরটিএ’র ১ কোটি ৩ লাখ টাকা জমি বিরোধের জেরে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ রংপুরে ১’শ শয্যার আধুনিক শিশু হাসপাতাল চালুর প্রস্তুতি স্বাস্থ্য মন্ত্রণালয়ের জনবল সংকট দূর করতে স্বাস্থ্যখাতে অধিক বরাদ্দ রেখেছে সরকার …. রংপুরে দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী রংপুর নগরবাসীর ভোগান্তি দূর করতে ভাঙা সড়ক সংস্কার কাজ শুরু রংপুরে সাংবাদিকদের সাথে পুলিশ কমিশনারের সংবাদ সম্মেলন সংবিধান অনুযায়ী যথা সময়ে রাষ্ট্রপতি নির্বাচন হবে ..রংপুরে এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল রংপুরে বস্তাবন্দী অবস্থায় নারীর অর্ধগলিত লাশ উদ্ধার
শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৪:৩৯ পূর্বাহ্ন

জাতিসংঘে প্রধান উপদেষ্টার ভাষণের প্রশংসায় বিএনপি-জামায়াত

ডেস্ক রিপোর্ট / ১৫৩ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৫

যুক্তরাষ্ট্রে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস যে ভাষণ দিয়েছেন, তার ভূয়ষী প্রশংসা করেছে বিএনপি ও জামায়াতে ইসলামী। ভাষণটিতে আন্তরিকভাবে স্বাগত জানিয়েছে দল দুটি।

প্রধান উপদেষ্টা তার ভাষণে বাংলাদেশের বিভিন্ন ক্ষেত্রে সংস্কার, আগামী জাতীয় সংসদ নির্বাচন এবং আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরেন।

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ভাষণটিকে দৃঢ় ও প্রাসঙ্গিক হিসেবে অভিহিত করেছেন।

তিনি বলেন, ‘এই ভাষণ শক্তিশালী ছিল। প্রধান উপদেষ্টা সাম্প্রতিক সময়ে বারবার নির্বাচনের নিশ্চয়তা দিয়েছেন। আমরা নিশ্চিত যে আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন অনুষ্ঠিত হবে।’

ফখরুল বলেন, ‘প্রধান উপদেষ্টা ভাষণে সরকারের সংস্কার এজেন্ডা এবং জাতীয় ঐক্যের গুরুত্ব স্পষ্টভাবে তুলে ধরেছেন। তিনি যথাযথভাবে বলেছেন, আমাদের সরকার যে উদ্দেশে গঠিত হয়েছে তার প্রতিফলন ভাষণে প্রকাশ পেয়েছে।’

বিএনপি মহাসচিব আরও বলেন, ‘ড. ইউনূস বিস্তারিতভাবে ব্যাখ্যা করেছেন, কীভাবে তার সরকার কাজ শুরু করেছে, দেশের অর্থনীতিকে পুনরুজ্জীবিত করেছে এবং দীর্ঘদিনের রাজনৈতিক সংস্কারের দাবি পূরণে উদ্যোগ নিয়েছে।’

মির্জা ফখরুল সন্তোষ প্রকাশ করে বলেন, ‘প্রধান উপদেষ্টার সফরে প্রথমবারের মতো রাজনৈতিক নেতাদের অন্তর্ভুক্তি বাংলাদেশের জন্য একটি অনন্য ও অত্যন্ত প্রয়োজনীয় পদক্ষেপ। এটি জাতীয় ঐক্যের প্রদর্শন এবং এজন্য আমরা পূর্ণ সহযোগিতা জানিয়েছি।’

অন্যদিকে জামায়াতে ইসলামীর নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের প্রধান উপদেষ্টার ভাষণকে প্রশংসনীয় বলে অভিহিত করেছেন।

তিনি বলেন, ‘সর্বপ্রথম কোনো রাষ্ট্রপ্রধানের সঙ্গে প্রধান রাজনৈতিক দলের নেতারা আন্তর্জাতিক মহলে অংশগ্রহণ করেছেন। এটি সত্যিই ব্যতিক্রম ও প্রশংসনীয় ঘটনা।’

গত রোববার (২১ সেপ্টেম্বর) রাতে বিএনপি, জামায়াত ও এনসিপির দুজন করে প্রতিনিধি নিয়ে যুক্তরাষ্ট্রে যান প্রধান উপদেষ্টা। শুক্রবার (২৬ সেপ্টেম্বর) তিনি জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে ভাষণ দেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ