শিরোনাম
বেরোবিতে ছাত্রদল-ছাত্রশিবিরের মধ্যে সংঘাত এড়াতে ক্যাম্পাসে ১৪৪ ধারা জারি চেয়ে প্রশাসনের আবেদন বহুল প্রত্যাশিত কারমাইকেল কলেজের মূল ফটক নির্মাণ কাজের ভিত্তি প্রস্তরের উদ্বোধন রংপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ২৫ পরিবার পেল বিআরটিএ’র ১ কোটি ৩ লাখ টাকা জমি বিরোধের জেরে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ রংপুরে ১’শ শয্যার আধুনিক শিশু হাসপাতাল চালুর প্রস্তুতি স্বাস্থ্য মন্ত্রণালয়ের জনবল সংকট দূর করতে স্বাস্থ্যখাতে অধিক বরাদ্দ রেখেছে সরকার …. রংপুরে দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী রংপুর নগরবাসীর ভোগান্তি দূর করতে ভাঙা সড়ক সংস্কার কাজ শুরু রংপুরে সাংবাদিকদের সাথে পুলিশ কমিশনারের সংবাদ সম্মেলন সংবিধান অনুযায়ী যথা সময়ে রাষ্ট্রপতি নির্বাচন হবে ..রংপুরে এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল রংপুরে বস্তাবন্দী অবস্থায় নারীর অর্ধগলিত লাশ উদ্ধার
শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০১:১৩ অপরাহ্ন

জাতিসংঘের সামনে বিএনপির শোডাউন, কোণঠাসা হয়ে পালালো আ.লীগ

ডেস্ক রিপোর্ট / ১৭৮ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৫

জাতিসংঘ সদর দপ্তরের সামনে অনুষ্ঠিত অধিবেশন চলাকালে ব্যাপক শোডাউন করেছে বিএনপি। যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্য থেকে আসা নেতাকর্মীরা ব্যানার-ফেস্টুন হাতে নিউইয়র্কে সমবেত হয়ে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ রাজনৈতিক নেতাদের স্বাগত জানান।

একই সময়ে আওয়ামী লীগও সেখানে সমবেত হওয়ার চেষ্টা করলেও বিএনপির শক্তিশালী উপস্থিতির কারণে টিকতে পারেনি। পরিস্থিতি উত্তপ্ত হলে বিএনপির কর্মীদের হামলায় আওয়ামী লীগের এক নেতা আহত হন। পরে পুলিশ এসে তাকে উদ্ধার করে তার স্ত্রীর জিম্মায় দেয়। ঘটনাস্থলে আওয়ামী লীগ নেতাকর্মীরা ছত্রভঙ্গ হয়ে নিরাপদ দূরত্বে সরে যান।

প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার সকাল ৯টার দিকে অধিবেশনে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ভাষণ দিলে প্রায় সব দেশের কূটনীতিক ওয়াকআউট করে চলে যান। এর আধা ঘণ্টা পর প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস রাজনৈতিক দলের শীর্ষ নেতাদের সঙ্গে নিয়ে অধিবেশনে যোগ দেন।

নিউইয়র্ক পুলিশ ও কর্তৃপক্ষ উভয় দলকে বেলা ১১টা থেকে ১টা পর্যন্ত সমাবেশের অনুমতি দিলেও, ৪৭ অ্যাভিনিউতে বিএনপির বিপুল উপস্থিতি আওয়ামী লীগের নেতাকর্মীদের কোণঠাসা করে ফেলে। নির্ধারিত জায়গা ছেড়ে দিতে বিএনপি নেতাদের অনুরোধ করলে কথা কাটাকাটি থেকে সংঘর্ষে রূপ নেয় পরিস্থিতি। এতে আওয়ামী লীগ নেতা আর জে রাসেল মারাত্মকভাবে নাজেহাল হন।

বিএনপির নেতারা জানান, টানা তিন দিন ধরে আওয়ামী লীগের হামলা, হুমকি ও সন্ত্রাসী কার্যকলাপের পর শুক্রবারের সমাবেশকে তারা টিকে থাকার চ্যালেঞ্জ হিসেবে নিয়েছিল। কেন্দ্রীয় নেতা রুহুল কুদ্দুস তালুকদার দুলু এবং লন্ডন থেকে আসা আনোয়ার হোসেন খোকনের নেতৃত্বে কয়েক হাজার নেতাকর্মী একত্রিত হয়ে আওয়ামী লীগের উপস্থিতিকে ব্যর্থ করে দেন।

বিএনপির এক নেতা অভিযোগ করে বলেন, “আওয়ামী লীগ নিউইয়র্কে নজিরবিহীন সন্ত্রাস চালিয়েছে। আমাদের নেতাদের ওপর হামলা ও হত্যার হুমকি দিয়েছে। তাদের নেত্রী বিদেশ থেকে ফোনে নির্দেশ দিয়ে গিয়েছে আমাদের নাজেহাল করার জন্য। এসব প্রমাণ আমরা মার্কিন স্টেট ডিপার্টমেন্টে জমা দিয়েছি।”

এদিকে আওয়ামী লীগের সমাবেশে যোগ দিতে আসা নেতা নিজুম মজুমদার সংঘর্ষের খবর শুনে নির্ধারিত স্থানে না গিয়ে হোটেলে ফিরে যান।

জাতিসংঘের সামনে অনুষ্ঠিত বিএনপির সমাবেশে বক্তব্য রাখেন আনোয়ার হোসেন খোকন, আব্দুল লতিফ সম্রাট, গিয়াস আহমেদ, গাজী মনির, গোলাম ফারুক শাহীন, জসিম ভূইয়া, অলিউল্লাহ আতিকুর রহমান, সাইদুর রহমান সাইদ, ভিপি জসিম, আহবাব চৌধুরী খোকান, ফয়েজ চৌধুরী, দেওয়ান কাওসার, সোহরাব হোসেন, বদিউল আলম, নাহিদুল ইসলাম নাহিদসহ যুক্তরাষ্ট্র বিএনপির নেতারা।

বক্তারা অভিযোগ করেন, আওয়ামী লীগ গত সাড়ে ১৫ বছরের ‘অবৈধ শাসনে’ দেশকে ধ্বংস করেছে, সন্ত্রাস ও নৈরাজ্যের মাধ্যমে হাজারো নেতা-কর্মীকে হত্যা করেছে। এখনো তারা একই কৌশলে ক্ষমতায় ফেরার ষড়যন্ত্র করছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ