শিরোনাম
সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব প্রতিরোধে সমাজকেই এগিয়ে আসার আহ্বান জানিয়ে রংপুরে সভা দেশের বিরোধী দল স্বৈরাচার শেখ হাসিনার ভাষায় কথা বলছে …. রংপুরে এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল বেরোবিতে ছাত্রদল-ছাত্রশিবিরের মধ্যে সংঘাত এড়াতে ক্যাম্পাসে ১৪৪ ধারা জারি চেয়ে প্রশাসনের আবেদন বহুল প্রত্যাশিত কারমাইকেল কলেজের মূল ফটক নির্মাণ কাজের ভিত্তি প্রস্তরের উদ্বোধন রংপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ২৫ পরিবার পেল বিআরটিএ’র ১ কোটি ৩ লাখ টাকা জমি বিরোধের জেরে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ রংপুরে ১’শ শয্যার আধুনিক শিশু হাসপাতাল চালুর প্রস্তুতি স্বাস্থ্য মন্ত্রণালয়ের জনবল সংকট দূর করতে স্বাস্থ্যখাতে অধিক বরাদ্দ রেখেছে সরকার …. রংপুরে দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী রংপুর নগরবাসীর ভোগান্তি দূর করতে ভাঙা সড়ক সংস্কার কাজ শুরু রংপুরে সাংবাদিকদের সাথে পুলিশ কমিশনারের সংবাদ সম্মেলন
রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ১০:০৫ অপরাহ্ন

জরিপ: বিএনপির ভোট ৪১.৩ শতাংশ, জামায়াতের ৩০.৩ ও এনসিপির ৪.১০

ডেস্ক রিপোর্ট / ২৪৭ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৫

আগামী জাতীয় নির্বাচন নিয়ে জরিপ করেছে বেসরকারি পরামর্শক প্রতিষ্ঠান ইনোভেশন কনসাল্টিং। তাদের জরিপ অনুযায়ী, ৩৯.১ শতাংশ মানুষ মনে করে আগামী নির্বাচনে বিএনপি সরকার গঠন করবে। অন্যদিকে ২৮.১ শতাংশ মানুষ মনে করে জামায়াত সরকার গঠন করবে।

আজ বুধবার (২৪ সেপ্টেম্বর) উক্ত জরিপটি প্রকাশ করে সামাজিক সংগঠনটি।

আজ এক বৈঠকে জরিপের ফলাফল তুলে ধরেন ইনোভেশন কনসাল্টিংয়ের ব্যবস্থাপনা পরিচালক রুবাইয়াৎ সারওয়ার। ‘জনগণের নির্বাচন ভাবনা’ বিষয়ক এই জরিপে সহযোগিতা করেছে বিআরএআইএন ও ভয়েস ফর রিফর্ম নামের দুটি নাগরিক প্ল্যাটফর্ম।

জরিপ অনুযায়ী, বিএনপিতে ভোট দেবে ৪১.০৩ শতাংশ মানুষ। আর জামায়াত ভোট পাবে ৩০.০৩ শতাংশের।

গত ৬ মাসে দুই দলেরই সামান্য ভোট কমেছে বলে জরিপে উঠে এসেছে।

ইনোভেশন কনসাল্টিংয়ের পরিচালিত জরিপের তথ্যমতে দেশের ৬টি বিভাগে এগিয়ে আছে বিএনপি। রংপুর এগিয়ে আছে জামায়াত।

অন্যান্য দলের তুলনায় ভোটাররা জামায়াতের স্থানীয় রাজনৈতিক কার্যক্রম নিয়ে সন্তুষ্ট।

তরুণ ভোটার এবং শিক্ষিত ভোটারদের কাছে এগিয়ে জামায়াত।

তাদের জরিপে উঠে এসেছে, গত ৬ মাসে আওয়ামী লীগের সমর্থন বেড়েছে সবচেয়ে বেশি ৪.৮০ শতাংশ। বিএনপির সমর্থন কমেছে ০.৪০ এবং জামায়াতের সমর্থন কমেছে ১.৩ শতাংশ।

যদি আওয়ামী লীগ আগামী নির্বাচনে অংশগ্রহণ করতে না পারে বা না করে তাহলে বিএনপি, জামায়াতসহ প্রায় সকল দলের ভোট বাড়বে বলে উঠে এসেছে জরিপে। তাদের তথ্য অনুযায়ী, যদি আওয়ামী লীগ আগামী নির্বাচনে অংশগ্রহণ না করে তাহলে পছন্দ প্রকাশ করা ভোটারদের মধ্যে বিএনপির ভোট বেড়ে ৪৫.০৬ শতাংশ এবং জামায়াতের ভোট বেড়ে ৩৩.০৫ শতাংশ হবে।

এ ছাড়া এনসিপি ৪.০৮ শতাংশ, জাতীয় পার্টি ২.০১ শতাংশ ভোট পাবে।

আগামী নির্বাচনে দলীয় প্রতীক দেখে ১৪.৭ শতাংশ এবং প্রার্থীর যোগ্যতা ৬৫. ৫ শতাংশ ভোটার বিবেচনায় নেবেন।

জনগণ কাকে ভোট দেবে? ভবিষ্যতের সরকারের প্রতি জনগণের কী প্রত্যাশা? ভোটের সিদ্ধান্তকে প্রভাবিত করা সর্বোচ্চ গুরুত্বপূর্ণ বিষয়গুলো কী, আর মানুষ রাজনৈতিক দলগুলোর সঙ্গে কতটা সন্তুষ্ট? এসব বিষয় সামনে রেখে জরিপ চালিয়েছে ইনোভেশন।

এর আগে রবিবার (২১ সেপ্টেম্বর) জরিপের প্রথম পর্ব প্রকাশ করে ইনোভিশন কনসালটিং। সেখানে ছিল নির্বাচনী পরিবেশ ও অন্তর্বর্তীকালীন সরকারের কর্মদক্ষতার প্রতি জনগণের দৃষ্টিভঙ্গি।

এই জরিপে দেশের ৬৪ জেলার ১০ হাজার ৪১৩ জন উত্তরদাতা অংশ নিয়েছেন, যা ১৫০টি আসনের প্রতিনিধিত্ব করছে। এটি জাতীয় নির্বাচনী প্রবণতা নিয়ে এ পর্যন্ত পরিচালিত সবচেয়ে বড় ও বিস্তৃত ফেস-টু-ফেস হাউসহোল্ড সার্ভে বলে দাবি করেছে ইনভেশন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ