শিরোনাম
রংপুরে সাংবাদিক হত্যা মামলায় এক আসামীর মৃত্যুদন্ড ও ২ জনের যাবজ্জীবন রংপুরে চার খুনের ঘটনায় তদন্তে আসা নানা প্রশ্নের জবাব পেশাদারিত্বের সাথে খুঁজছে পুলিশ এসপিজিআরসি’র নেতা এম নাসিম খানের মৃত্যু বার্ষিকী উপলক্ষে রংপুরে নানা কর্মসূচী পালিত মাদকসেবনে বাঁধা দেয়ায় শিক্ষক গণপতিসহ পরিবারের চার সদস্যকে হত্যা একই পরিবারের ৪ মরদেহ উদ্ধারের ঘটনায় নতুন তথ্য, আটক ৩ রংপুরে জমি-জমা সংক্রান্ত বিরোধের জেরে আহত যুবকের চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু রংপুরে চিড়িয়াখানায় অসামাজিক কর্মকান্ডের অভিযোগে ২৭ তরুন-তরুনী আটক সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব প্রতিরোধে সমাজকেই এগিয়ে আসার আহ্বান জানিয়ে রংপুরে সভা দেশের বিরোধী দল স্বৈরাচার শেখ হাসিনার ভাষায় কথা বলছে …. রংপুরে এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল বেরোবিতে ছাত্রদল-ছাত্রশিবিরের মধ্যে সংঘাত এড়াতে ক্যাম্পাসে ১৪৪ ধারা জারি চেয়ে প্রশাসনের আবেদন
বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৭ অপরাহ্ন

‘জয় বাংলা’ স্লোগান দিয়ে বিএনপির অফিসে হামলা ও ভাঙচুর

ডেস্ক নিউজ / ৩২০ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ৮ এপ্রিল, ২০২৫

বান্দরবানে জয় বাংলা’ স্লোগান দিয়ে বিএনপির অফিস হামলা ও ভাঙচুর চালিয়েছে দুর্বৃত্তরা। সোমবার (৭ এপ্রিল) দিবাগত রাত কালাঘাটা এলাকায় এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও দলীয় নেতাকর্মীদের দাবি, হামলাকারীরা ‘জয় বাংলা’ স্লোগান দিতে দিতে অফিসে প্রবেশ করে তালা ভেঙে ভাঙচুর চালায়।

স্থানীয়রা জানান, বান্দরবান পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের কালাঘাটা এলাকায় অবস্থিত বিএনপির ওই কার্যালয়ের আসবাবপত্র লুটে নেওয়া হয় এবং চেয়ারপারসন খালেদা জিয়া, তারেক রহমানসহ জেলা বিএনপি নেতাদের ছবি ভেঙে ফেলা হয়। এছাড়া পার্শ্ববর্তী দেয়ালে ‘জয় বাংলা’ এবং ‘শেখ হাসিনার সরকার বারবার দরকার’—এই স্লোগানগুলো লিখে যায় হামলাকারীরা।

 

৩ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি নবী হোসেন ও সাধারণ সম্পাদক আবদুল জলিল অভিযোগ করে বলেন, ‘জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সাবেক পৌর কাউন্সিলর অজিত কান্তি দাশের নির্দেশে এ হামলা চালানো হয়েছে। ছাত্র-জনতার গণ-আন্দোলনে হামলা ও মামলার অন্যতম অভিযুক্ত অজিত দাশ বর্তমানে পলাতক থাকলেও, তার নিয়ন্ত্রিত সন্ত্রাসী বাহিনী এখনও এলাকায় তৎপর রয়েছে।’ তারা দ্রুত দোষীদের গ্রেফতার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অজিত কান্তি দাশ এর বিরুদ্ধে অভিযোগের বিষয়ে যোগাযোগ করার জন্য মুঠোফোনে কল দিলে তার ব্যক্তিগত ব্যবহৃত মুঠোফোনটি বন্ধ থাকায় তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

এদিকে ঘটনার খবর পেয়ে জেলা বিএনপির নেতৃবৃন্দ, পুলিশ ও অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। স্থানীয় নেতাকর্মীদের শান্তি ও শৃঙ্খলা বজায় রাখার আহ্বান জানানো হয়।

বান্দরবানের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) আবদুল করিম বলেন, ঘটনার বিষয়ে অভিযোগ পেয়েছি। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়নি, তবে আইনগত পদক্ষেপ প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ