শিরোনাম
রংপুরে সাংবাদিক হত্যা মামলায় এক আসামীর মৃত্যুদন্ড ও ২ জনের যাবজ্জীবন রংপুরে চার খুনের ঘটনায় তদন্তে আসা নানা প্রশ্নের জবাব পেশাদারিত্বের সাথে খুঁজছে পুলিশ এসপিজিআরসি’র নেতা এম নাসিম খানের মৃত্যু বার্ষিকী উপলক্ষে রংপুরে নানা কর্মসূচী পালিত মাদকসেবনে বাঁধা দেয়ায় শিক্ষক গণপতিসহ পরিবারের চার সদস্যকে হত্যা একই পরিবারের ৪ মরদেহ উদ্ধারের ঘটনায় নতুন তথ্য, আটক ৩ রংপুরে জমি-জমা সংক্রান্ত বিরোধের জেরে আহত যুবকের চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু রংপুরে চিড়িয়াখানায় অসামাজিক কর্মকান্ডের অভিযোগে ২৭ তরুন-তরুনী আটক সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব প্রতিরোধে সমাজকেই এগিয়ে আসার আহ্বান জানিয়ে রংপুরে সভা দেশের বিরোধী দল স্বৈরাচার শেখ হাসিনার ভাষায় কথা বলছে …. রংপুরে এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল বেরোবিতে ছাত্রদল-ছাত্রশিবিরের মধ্যে সংঘাত এড়াতে ক্যাম্পাসে ১৪৪ ধারা জারি চেয়ে প্রশাসনের আবেদন
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০৭ অপরাহ্ন

ছাত্র-তরুণদের নেতৃত্বে নতুন রাজনৈতিক দল আসছে: হাসনাত আবদুল্লাহ

ডেস্ক নিউজ / ২৬১ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৫

দেশের রাজনীতিতে নতুন দল নিয়ে আসছে ছাত্র-তরুণরা, এমন আলোচনা দীর্ঘদিন ধরেই। এবার বিষয়টি নিয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে একটি স্ট্যাটাস দিয়েছেন।

হাসনাত আবদুল্লাহ লিখেছেন, ছাত্র-তরুণদের নেতৃত্বে নতুন রাজনৈতিক দল আসছে! আপনি কেমন দল চান আমরা তা জানতে চাই এবং সে আদলেই দলটি গড়তে চাই।

তিনি আরও লিখেছেন, কমেন্টে দেওয়া ফর্মে আপনার মতামত জানান। ফর্মটি পূরণ করতে মাত্র ৫ মিনিট সময় লাগবে না৷

মুজাক্কির আলম রাফান নামে একজন লিখেছেন, আল্লাহ রহমত ও বরকত দান করুন। দেশের জন্য নিবেদিত প্রাণ হয়ে কাজ করতে হবে। ব্যক্তি ও দলের নেতাদের স্বার্থের ঊর্ধ্বে দেশকে ভালোবাসতে হবে। পুরাতন জরাজীর্ণ রাজনৈতিক নীতি আদর্শের বাইরে ভালো কিছু করতে হবে।

আব্দুল আজিজ লিখেছেন, পাশে ছিলাম, পাশে থাকব ইনশাআল্লাহ।

শাহ আলম ইসলাম লিখেছেন, সৎ ও যোগ্য নেতৃত্ব চাই।

আকবর হোসেন নামে আরেকজন লিখেছেন, নতুন দল যেন সর্বোচ্চ স্বচ্ছতা ও জবাবদিহিতা বজায় রাখতে পারে, সেদিকে লক্ষ্য রাখতে হবে। কোনো সুবিধাবাদী রাজনৈতিক চক্র যেন কমিটিতে জায়গা না পায়। আদর্শ, নীতি-নৈতিকতা বিসর্জন দিয়ে টাকার কাছে যেন নেতাকর্মীরা বিক্রি না হয়ে যায়।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ