শিরোনাম
বেরোবিতে ছাত্রদল-ছাত্রশিবিরের মধ্যে সংঘাত এড়াতে ক্যাম্পাসে ১৪৪ ধারা জারি চেয়ে প্রশাসনের আবেদন বহুল প্রত্যাশিত কারমাইকেল কলেজের মূল ফটক নির্মাণ কাজের ভিত্তি প্রস্তরের উদ্বোধন রংপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ২৫ পরিবার পেল বিআরটিএ’র ১ কোটি ৩ লাখ টাকা জমি বিরোধের জেরে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ রংপুরে ১’শ শয্যার আধুনিক শিশু হাসপাতাল চালুর প্রস্তুতি স্বাস্থ্য মন্ত্রণালয়ের জনবল সংকট দূর করতে স্বাস্থ্যখাতে অধিক বরাদ্দ রেখেছে সরকার …. রংপুরে দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী রংপুর নগরবাসীর ভোগান্তি দূর করতে ভাঙা সড়ক সংস্কার কাজ শুরু রংপুরে সাংবাদিকদের সাথে পুলিশ কমিশনারের সংবাদ সম্মেলন সংবিধান অনুযায়ী যথা সময়ে রাষ্ট্রপতি নির্বাচন হবে ..রংপুরে এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল রংপুরে বস্তাবন্দী অবস্থায় নারীর অর্ধগলিত লাশ উদ্ধার
বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ১০:৪২ পূর্বাহ্ন

ছাত্রশিবির কোনো শিক্ষার্থীকে পথভ্রষ্ট হতে দেয় না: জাহিদুল ইসলাম

ডেস্ক রিপোর্ট / ১০৮ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২০ নভেম্বর, ২০২৫

ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম, ছাত্রশিবির কোনো শিক্ষার্থীকে পথভ্রষ্ট হতে দেয় না। ছাত্রছাত্রীদের মধ্যে লুকায়িত মেধাগুলোকে সুচারুরূপে বিকশিত করে তাদের গন্তব্যে পৌঁছার জন্য প্রাণপণ চেষ্টা করছে। ১৯৭৭ সালের ৬ ফেব্রুয়ারি ছাত্রশিবির প্রতিষ্ঠার পর থেকেই মেধা ও নৈতিকতায় প্রাধান্য দিয়ে সংগঠনটি ইতোমধ্যে দেশে প্রথম এবং প্রধান ছাত্র সংগঠনে পরিণত হয়েছে।

বছরের পর বছর ধরে ইসলামী ছাত্রশিবিরের বিরুদ্ধে বহু অপপ্রচার চলেছে বলে অভিযোগ করে তিনি বলেন, এর কিছুই কাজে আসেনি। জুলাই বিপ্লবের মাধ্যমে এটা প্রমাণ হয়েছে। এমনকি ছাত্রশিবিরের ব্যাপারে যে ধরনের অপপ্রচার চলেছে তার জবাব ইতোমধ্যে ডাকসু, জাকসু, রাকসু ও চকসুর মাধ্যমে দিয়েছেন শিক্ষার্থীরা। আশা করছি, ভবিষ্যতেও ছাত্রছাত্রীরা ইসলামের সুমহান পতাকাতলে একত্রিত হলে বাতিলের অপপ্রচার ব্যর্থ হবে।

গতকাল মঙ্গলবার জেলা পরিষদ মিলনায়তনে ভোলা সরকারি কলেজ শাখা ছাত্রশিবিরের নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এতে সহস্রাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেন। এ সময় মেধাবী শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন তিনি।

ছাত্রীদের উদ্দেশে তিনি বলেন, আমরা ইসলামের সুমহান আদর্শ আপনাদের কাছে উপস্থাপন করার চেষ্টা করছি। পালন করা না করা সেটা আপনাদের বিষয়।’

ভোলা সরকারি কলেজ শাখা ছাত্রশিবিরের সভাপতি ইমরান হোসাইন নাবিলের সভাপতিত্বে ও শহর শাখার প্রকাশনা সম্পাদক আবদুল গনির সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগের আইনজীবী অ্যাডভোকেট পারভেজ হোসেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ